Archana Puran Singh

Archana Puran Singh: সন্তানের বয়স ২৫ হলে আপনার বয়স কি ১৬ হবে? প্রশ্ন অর্চনা পূরণ সিংহের

খানিক মজা করেই অর্চনা বলেছেন, অনেকেই বয়স লুকোতে গিয়ে নিজের জন্মদিনের কথা গোপন রাখেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২১ ১৯:১৮
Share:

অর্চনা পূরণ সিংহ।

প্রাণ খুলে হাসতে ভালবাসেন তিনি। কথা বলার সময়ও কোনও আগল রাখেন না। অর্চনা পূরণ সিংহকে এ ভাবেই চেনেন সিংহভাগ দর্শক। রবিবার ৫৯-এ পা দেবেন ‘কুছ কুছ হোতা হ্যায়’-র ‘মিস ব্র্যাগাঞ্জা’।

জন্মদিনের আগে খানিক মজা করেই অর্চনা বলেছেন, অনেকেই বয়স লুকোতে নিজের জন্মদিনের কথা গোপন রাখেন। কেউ কেউ আবার নিজের আসল বয়সটাই বলতে চান না। বয়স নিয়ে কখনওই রাখঢাক ছিল না অর্চনার। তিনি জানিয়েছেন, এক সময় কোনও কাজের জন্য তাঁর বয়স জানতে চাওয়া হলে, তিনি সত্যি কথা বলতেন। কিন্তু অর্চনার সহকারী নাকি তাঁকে বয়স কমিয়ে বলার উপদেশ দিতেন। এর পরেই খানিক হেসে তিনি বলেন, “কিছু মানুষ তিন বছরে এক বার নিজের জন্মদিন পালন করেন।”

Advertisement

তবে নেটমাধ্যমের রমরমার যুগে তারকাদের সম্পর্কে যে কোনও তথ্য খুব সহজেই পাওয়া যায়। অর্চনা মনে করেন, এখন বয়স লুকিয়ে রাখা তাই আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাঁর কথায়, “আপনার যদি বড় সন্তান থাকে, মানুষ সেটা দেখবে। সন্তানদের বয়স ২৫ বছর হলে আপনার বয়স কি ১৬ হবে?”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement