Bangladeshi Celeb Gossip

শাকিব বলেন বুবলী তাঁর জীবনে ‘অতীত’, নায়িকার দাবি, বিচ্ছেদই হয়নি! তা হলে প্রকৃত সত্য কী?

কখনও রটে যায়, তিনি ফের শাকিবের সন্তানের মা হতে যাচ্ছিলেন। কখনও রটে, শাকিব আর তিনি নাকি বিচ্ছিন্ন! সত্যি কোনটা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১১
Share:

শাকিব খান-বুবলী কি অবিচ্ছিন্ন? ছবি: ফেসবুক।

প্রেম দিবসে কি তাঁরা একসঙ্গে সময় কাটাতে পেরেছেন? সূত্র বলছে, পারেননি। শাকিব খান তাঁর ইদের ছবি ‘প্রিন্স’-এর শুটিং নিয়ে ব্যস্ত। অথচ বিশেষ দিনেই ‘বিশেষ’ বার্তা দিলেন শবনম বুবলী। জল্পনা উড়িয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানালেন, তিনি আর শাকিব অভিন্ন!

Advertisement

দুই বাংলার তারকা-নায়ক শাকিব খান। তাঁকে নিয়ে অনুরাগীদের মনে কৌতূহলের অন্ত নেই। রটনারও শেষ নেই। এ দিকে তাঁর দুই স্ত্রী অভিনেত্রী অপু বিশ্বাস এবং বুবলী। তাঁদের দুই সন্তান আব্রাম খান জয়, শেহজাদ খান বীর।

এর আগে একাধিক সাক্ষাৎকারে শাকিব জানিয়েছেন, অপু এবং বুবলী— দুই স্ত্রী-ই তাঁর জীবনে নাকি ‘অতীত’! শনিবার সে কথারই যেন উত্তর দিলেন বুবলী। বাংলাদেশের সংবাদমাধ্যমকে তিনি আবার বলেছেন, “আমার আর শাকিবের বিচ্ছেদ হয়নি। আমরা স্বামী-স্ত্রী। ফলে, আমার নতুন সম্পর্ক বা বিয়ের প্রশ্নই উঠছে না।” শাকিবের বলা ‘অতীত’ শব্দটিরও ব্যাখ্যা দিয়েছেন তিনি। জানিয়েছেন, এটি যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। বলেছেন, “ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড কিংবা বিধবা। এখানে ‘অতীত’ বলে কোনও অপশন নেই।”

Advertisement

নিজেদের সম্পর্কের অবস্থান প্রসঙ্গে তাঁর দাবি, “আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি, মান-অভিমান হয়। আবার তা ঠিক হয়ে যায়। বিচ্ছেদের কোনও প্রশ্নই নেই।” তিনি এ-ও স্পষ্ট করেন, শাকিব-বুবলীর বিচ্ছেদ নিয়ে কয়েক দিন অন্তর অন্তর গুঞ্জন রটে। এ বার তাই সবটাই পরিষ্কার ভাবে জানালেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement