Tara Sutaria

বীরের কাহিনি অতীত, তারার জীবনে নতুন প্রেমের ইঙ্গিত! কোন নায়কের প্রেমে হাবুডুবু নায়িকা?

শোনা যাচ্ছে, আবার প্রেমে পড়েছেন নায়িকা। তারার নতুন প্রেমিকও বলিউডের আলোচিত নাম। তিনি হলেন আদিত্য রায় কপূর। যদিও প্রকাশ্যে এখনও কিছু জানাননি তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১৩:১৯
Share:

সত্যিই কি সম্পর্কে জড়ালেন তারা? ছবি: সংগৃহীত।

গত কয়েক বছরে ব্যক্তিগত জীবনের জন্যই বহু বার আলোচনায় এসেছে অভিনেত্রী তারা সুতারিয়ার নাম। শোনা যাচ্ছে, আবার প্রেমে পড়েছেন নায়িকা। তারার নতুন প্রেমিকও বলিউডের আলোচিত নাম। তিনি হলেন আদিত্য রায় কপূর। কিছু দিন আগে তাঁর সঙ্গে অভিনেত্রী অনন্যা পাণ্ডের সম্পর্ককে কেন্দ্র করে বিপুল আলোচনা হয়েছিল। সে সব এখন অতীত।

Advertisement

শোনা যাচ্ছে, মায়ানগরীর বেশ কিছু অনুষ্ঠানেও একসঙ্গে দেখা মিলেছে তাঁদের। যদিও প্রকাশ্যে এখনও পর্যন্ত কেউ কোনও কথা বলেননি। ঘনিষ্ঠ সূত্র বলছে, যুগলে আপাতত আড়ালেই রাখতে চান নিজেদের সম্পর্ককে। এর আগে অনন্যার সঙ্গে আদিত্যের প্রেমের জল্পনা যখন ছড়িয়েছিল, তখনও কোনও কথা বলেননি নায়ক। নায়িকা যদিও প্রকাশ্যে নিজের অনুভূতি কিছুটা প্রকাশ করে ফেলতেন। কিন্তু আদিত্য ছিলেন ‘স্পিকটি নট’। এমনকি তাঁদের বিদেশ ভ্রমণের ছবিও ছড়িয়ে পড়েছিল প্রকাশ্যে।

আদিত্যের সঙ্গে সম্পর্কে জড়ালেন তারা? ছবি: সংগৃহীত।

অন্য দিকে তারা এবং তাঁর প্রাক্তন প্রেমিক বীর পাহাড়িয়ার প্রেম ভাঙা নিয়ে হয়েছিল অনেক আলোচনা। মুম্বইয়ে এপি ঢিল্লোঁ নায়িকাকে প্রকাশ্য মঞ্চে চুম্বন করেছিলেন। তার পর থেকেই বিতর্কে জড়ান তারা সুতারিয়া। সেই ঘটনার সাক্ষী ছিলেন খোদ তারার আলোচিত প্রেমিক বীর পাহাড়িয়া। সঙ্গে সঙ্গে বিচ্ছেদ না হলেও, কয়েক দিন পরে নাকি সম্পর্কে চিড় ধরে। যদিও বিচ্ছেদ নিয়ে তাঁরা প্রকাশ্যে কোনও ঘোষণা করেননি।

Advertisement

বলিউডের ঘনিষ্ঠ সূত্রের দাবি, গোপনীয়তা বজায় রেখেই সম্পর্কে দাঁড়ি টেনেছেন বীর-তারা। তবে কী কারণে বিচ্ছেদ, তা এখনও স্পষ্ট নয়। যদিও অনুরাগীদের ধারণা, এপি ঢিল্লোঁর সঙ্গে মঞ্চে তারার ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি বীর। যিনি সর্বক্ষণ প্রেমিকাকে চোখে হারাতেন, তিনি এখন ‘তারা’হীন। সম্প্রতি দাদা শিখর ও তাঁর প্রেমিকা জাহ্নবী কপূরের সঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফেরেন তিনি। সেখানেও অনুপস্থিত ছিলেন তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement