Arbaaz Khan-Sshura Khan

ইদে কন্যাসন্তানকে কেমন সাজিয়েছিলেন? একরত্তি সিপারার ঝলক প্রকাশ্যে আনলেন আরবাজ়-পত্নী সুরা খান

চলতি বছরের ইদ খান পরিবারের জন্য খুবই বিশেষ। কারণ, এ বার খান পরিবারে ছিল একরত্তি সদস্য— আরবাজ় ও সুরা খানের সন্তান সিপারা। ইদের দিন পরিবারের উদ্‌যাপনের কেন্দ্রে ছিল এই একরত্তি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৪:৪৫
Share:

সন্তানের ঝলক প্রকাশ্যে আনলেন আরবাজ়-সুরা! ছবি: সংগৃহীত।

২০২৫ সালে ৫৮ বছর বয়সে কন্যাসন্তানের বাবা হয়েছিলেন আরবাজ় খান। দ্বিতীয় বার বাবা হওয়ার সুখবর ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। কিন্তু আড়ালে রেখেছিলেন কন্যাকে। অবশেষে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন কন্যার ঝলক।

Advertisement

খান পরিবারের ইদ নিয়ে অনুরাগীদের বরাবরই উত্তেজনা থাকে তুঙ্গে। ইদ উপলক্ষে খান বাড়িতে উপস্থিত হন বলিউডের তারকারা। চলতি বছরের ইদ তাঁদের জন্য খুবই বিশেষ। কারণ এ বার রয়েছে খান পরিবারের নতুন সদস্য— আরবাজ় ও সুরা খানের সন্তান সিপারা। ইদের দিন পরিবারের উদ্‌যাপনের কেন্দ্রে ছিল এই একরত্তি। তাকে কী ভাবে সাজানো হয়েছিল, সেই ঝলকও প্রকাশ্যে আনলেন সুরা।

একরত্তির পায়ের ছবি প্রকাশ্যে আনেন সুরা খান। ছবি- সংগৃহীত।

একজোড়া খুদে পায়ের ছবি ভাগ করে নিয়েছেন আরবাজ়-পত্নী। সাদা রঙের সুতোর কাজ করা পাজামা পরা সেই পায়ে রয়েছে রুপোর তোড়াও। সেই ছবি ভাগ করে সুরা লেখেন, “ইদের আবহ।” সেই ছবি দেখে অনুরাগীরা মুগ্ধ। এর আগে, সিপারার জন্মের পর পরেই তার ছোট্ট তুলতুলে হাত ও পায়ের ছবি প্রকাশ্যে এনেছিলেন সুরা ও আরবাজ়। কিন্তু মেয়ের মুখ এখনও তাঁরা আড়ালেই রেখেছেন।

Advertisement

গত বছর ৮ অক্টোবর মেয়ে হয়েছে আরবাজ় ও সুরার। ২০১৬ সালে মলাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছিল আরবাজ়ের। তাঁদের এক পুত্রসন্তান রয়েছে। বিচ্ছেদ হলেও পুত্র আরহানের জন্য সৌজন্যের সম্পর্ক বজায় রেখেছেন আরবাজ় ও মলাইকা। এর পরে, ২০২৩ সালে রূপটানশিল্পী সুরার সঙ্গে ঘর বাঁধেন আরবাজ়। তার পর থেকেই জল্পনা শুরু হয় তাঁদের সন্তান নিয়ে। অবশেষে তাঁদের কোলে কন্যাসন্তানের আগমন হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement