ayesha khan

অজ্ঞাত ব্যক্তি এঁটো খাবারের ছবি পাঠাতে থাকে, শুটিং সেটেও নিরাপদে ছিলেন না! কী ঘটে আয়েশার সঙ্গে?

ফোন বা সমাজমাধ্যম খুললেই নাকি পাচ্ছেন হুমকি। এ বার আয়েশা জানালেন, শুটিং সেটেও হেনস্থার শিকার হন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৬:০২
Share:

আয়েশার অভিজ্ঞতা। ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমে নাচের ভিডিয়ো থেকে ‘বিগ বস্‌’-এর ঘর, তার পরে ছোটপর্দায় অভিনয়। আয়েশা খানের কর্মজীবনের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। এর পরে ‘ধুরন্ধর’ ছবিতে ‘শরারত’ গানে নেচে রীতিমতো ‘ভাইরাল’ আয়েশা। কিন্তু, এর পর থেকেই নাকি একাধিক বার ধর্ষণের হুমকি পেয়েছেন আয়েশা। নিজেই জানিয়েছেন সে কথা। ফোন বা সমাজমাধ্যম খুললেই নাকি পাচ্ছেন হুমকি। এ বার আয়েশা জানালেন, শুটিং সেটেও হেনস্থার শিকার হন তিনি।

Advertisement

আয়েশার মতে, মেয়েরা যেন কোথাওই সে ভাবে নিরাপদ নন। ‘ধুরন্ধর’-এ তাঁর আত্মপ্রকাশের আগের একটি ঘটনা ভাগ করে নিলেন তিনি সম্প্রতি। এক দিন তিনি শুটিং করছেন। তার মাঝেই ফোনে একের পর এক মেসেজ আসতে থাকে। বার বার ইনস্টাগ্রামের ‘ইনবক্স’-এ মেসেজ ঢুকতে থাকে তাঁর। প্রথমে বিষয়টিতে পাত্তা দেননি তিনি। পরে সেই মেসেজ খুলতেই দেখেন, তাঁর খাওয়া এঁটো খাবারের ছবি পাঠিয়েছে কেউ তাঁকে। এতে বেশ ভয় পেয়ে যান আয়েশা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘বেশ কয়েকদিন ধরেই নানা ধরনের মেসেজ আসত। দিনে প্রায় ২০০টা করে মেসেজ। একদিন সেগুলো খুলতেই দেখি, সেটে সে দিন যেটা খেয়েছিলাম, সেই এঁটো খাবারের ছবি পাঠিয়েছে। তাতেই ভয় পাই। কারণ, সেখানেও নানা ইঙ্গিতপূর্ণ বার্তা ছিল। শেষে ধরা পড়ল যে শুটিং সেটে উপস্থিত এক ‘স্পট বয়’ আমাকে ওই মেসেজগুলো পাঠাচ্ছিল। তৎক্ষণাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।’’ তবে ছোট বয়স থেকেই পদে পদে লোকের কুনজরের শিকার হয়েছেন আয়েশা, জানান নিজেই। নামডাক হওয়ার পরেও যেন রেহাই পাননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement