Baseer Ali Update

জন্মদিনের পার্টি থেকে বেরিয়েই ছবিশিকারির উপরে চড়াও অভিনেতা বসীর আলি, হঠাৎ কী হল?

বসীর আলি ছাড়াও প্রিন্সের জন্মদিনের পার্টিতে ছিলেন রফতার ও শিব ঠাকরের মতো তারকারা। সেই সঙ্গে ছিলেন ‘স্প্লিট্‌সভিলা ১৬’-এর প্রতিযোগীরা। তাঁদের মধ্যে ছিলেন দীপ্তাংশু সাইনি, সৌন্দর্য শেট্টী, জ়লক গোহিল ও কায়রা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৩:৫১
Share:

কেন রেগে গেলেন বসীর? ছবি: সংগৃহীত।

মহিলাদের উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্যের অভিযোগে জনৈক ছবিশিকারির উপর চড়াও হলেন ‘স্প্লিট্‌সভিলা’ প্রতিযোগী। সম্প্রতি, গায়ক-অভিনেতা প্রিন্স নারুলার জন্মদিনের পার্টি থেকে বেরিয়েই বচসায় জড়ালেন ‘স্প্লিট্‌সভিলা’ প্রতিযোগী ও অভিনেতা বসীর আলি। ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো।

Advertisement

প্রিন্সের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন রফতার ও শিব ঠাকরের মতো তারকারা। সেই সঙ্গে ছিলেন ‘স্প্লিট্‌সভিলা ১৬’-এর প্রতিযোগীরা। তাঁদের মধ্যে ছিলেন দীপ্তাংশু সাইনি, সৌন্দর্য শেট্টী, জ়লক গোহিল ও কায়রা। পার্টি যেখানে হয়েছে, তার সামনের রাস্তায় ছবিশিকারিদের ভিড়। সমাজমাধ্যমে যে ভিডিয়ো ছড়িয়েছে, সেখানে দেখা যাচ্ছে এক ছবিশিকারির সঙ্গে রীতিমতো হাতাহাতি শুরু হয়েছে বসীরের। খবর, পার্টি শেষ হওয়ার পরে এই ঘটনা ঘটেছে।


Advertisement

কিন্তু, ছবিশিকারির উপরে হঠাৎ কেন চড়াও হলেন অভিনেতা। অভিযোগ, পার্টির শেষে যখন সবাই বেরোচ্ছিলেন, তখন মহিলাদের দেখে কুমন্তব্য ছোড়েন জনৈক ছবিশিকারি। ‘স্প্লিট্‌সভিলা’র মহিলা প্রতিযোগীদের দেখে আপত্তিকর মন্তব্য করতে শুনেই নাকি খেপে যান বসীর। নিজের গাড়িতে ওঠার সময়ে ওই মন্তব্য শুনে নিজেকে সামলাতে পারেননি বসীর, চড়াও হন ওই ব্যক্তির উপরে। ভিডিয়োয় স্পষ্ট, এক ব্যক্তির জামার কলার ধরে তাঁকে এলোপাথাড়ি মারছেন বসীর। বাকিদের মধ্যস্থতায় পরিস্থিতি সামাল দেওয়া হয়। এই ঘটনার প্রেক্ষিতে কেউ অবশ্য কিছু বলেননি এখনও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement