Singer Jojo

গত কয়েকটা দিন চিন্তায় কেটেছে গায়িকা জোজোর, ধুম জ্বর, একরত্তি ছেলেকে ভর্তি করাতে হয় হাসপাতালে

সম্প্রতি, বেশ কয়েকটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন গায়িকা জোজো। যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছে একরত্তি। হাতে স্যালাইন চলেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৮:৩০
Share:

কী হয়েছিল জোজোর ছেলে আদির? ছবি: সংগৃহীত।

গত কয়েক দিনে সাড়ে ছ’বছরের খুদের উপর দিয়ে অনেকটাই ঝড় গিয়েছে। সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায়ের ছেলে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিল। সম্প্রতি, বেশ কয়েকটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন গায়িকা। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছে একরত্তি। হাতে স্যালাইনের ব্যান্ডেজ বাঁধা আছে। হাসপাতালের কর্মীদের সঙ্গে হাসিমুখে বসে রয়েছে খুদে।

Advertisement

কী হয়েছে জোজোর ছেলে আদির? জানতে চাওয়া হলে তিনি বললেন, “হঠাৎ জ্বর এসেছিল। প্রায় ১০৩ জ্বর উঠে যায়। কিছুতেই ওকে ওষুধ খাওয়ানো যাচ্ছিল না। তাই শেষে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এখন কিছুটা ঠিক আছে। বাড়ি নিয়ে এসেছি। স্কুল থেকে আবার উপহার পাঠিয়েছিল। স্কুলে ও জনপ্রিয়, তাই সবাই ওকে মিস্‌ করছিল।” ছেলের জ্বরের জন্য খুব চিন্তিত হয়ে পড়েছিলেন জোজো। এখন কিছুটা স্বস্তিতে শিল্পী।

ছেলের সঙ্গেই গায়িকা হাসপাতালে ছিলেন। এখন অনেকটা সুস্থ একরত্তি। তবে কয়েক দিন বেশ চিন্তাতেই কেটেছে জোজোর। গায়িকা জানালেন, ছেলে সুস্থ হওয়ার পরে এখন সে আবার সাঁতারে যেতে চাইছে, সাইকেল চালাতে চাইছে। কিন্তু আপাতত কিছু দিন বাড়িতে বিশ্রামেই তাকে রেখেছেন জোজো।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement