Shiv Ratri 2026

সদ্‌গুরুর আশ্রমে সারা অর্জুন ও তমন্না! সোহা আলি খানের ঘরোয়া পুজো! শিবরাত্রিতে তারকারা কী করলেন?

কেউ ঘরোয়া আবহেই পুজো করলেন মহাদেবকে। কেউ আবার উপোস রেখে নির্দিষ্ট প্রহরে আরাধনায় মাতলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৬
Share:

সোহা-কুণাল, তমন্না ও সারার শিবরাত্রি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শিবরাত্রি পালন করলেন বলিউডের তারকারাও। কেউ ঘরোয়া আবহেই পুজো করলেন মহাদেবকে। কেউ আবার উপোস করে নির্দিষ্ট প্রহরে আরাধনায় মাতলেন। দু’চোখের পাতা এক না করে রাতও জাগলেন অনেকে।

Advertisement

সদ্‌গুরুর ইশা ফাউন্ডেশনে প্রতি বছর শিবরাত্রিতেই বিশেষ আয়োজন হয়। দেশ-বিদেশ থেকে আসেন পুণ্যার্থীরা। আসেন বিনোদনজগতের তারকারাও। এ বার শিবরাত্রি উদ্‌যাপনে এসেছিলেন সারা অর্জুন, তমন্না ভাটিয়া ও মৌনী রায়। সারা ও তমন্নার নাচের ভিডিয়ো সমাজমাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে। দু’জনের পরনেই ছিল চুড়িদার ও ওড়না। মুখে নামমাত্র প্রসাধনী।

অনন্যার শিবরাত্রি।

সদ্‌গুরুর আশ্রমে শিবরাত্রি পালন করে সারার অনুভূতি, “সবচেয়ে সুন্দর সময় কাটালাম। বলে বোঝাতে পারব না, কেমন অনুভূতি হল!” মৌনীর বক্তব্য, “গত বছর প্রথম এখানে এসেছিলাম। এ বারও খুব ভাল লাগছে এখানে এসে।” শিবরাত্রিতে সদ্‌গুরুর বক্তব্য, ধ্যান, খাওয়াদাওয়া সব মিলিয়ে খুব খুশি তমন্নাও।

Advertisement

সন্ন্যাসীর বেশে সুনীল।

সোহা আলি খান ও কুণাল খেমুর বাড়িতেও বসেছিল শিবপুজোর আসর। ঘরোয়া আবহে তাঁরা পুজো করেছেন। শিবরাত্রি উপলক্ষে সাধুর বেশ ধারণ করেন সুনীল শেট্টী। গেরুয়া বস্ত্র, জটা, গলায় রুদ্রাক্ষের মালা— এই ভাবে দেখা যায় অভিনেতাকে। নিজেই পোস্ট করেছেন তিনি এই ছবি। তবে এই ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি কি না তা স্পষ্ট নয়।

অনন্যা পাণ্ডে এ দিন রাজস্থানের শিবমন্দিরে গিয়ে পুজো করেছেন। সুতির কুর্তা-পাজামা পরেছিলেন তিনি। একগুচ্ছ ছবি ভাগ করে নেন অনন্যা। ভূমি পেডনেকর, নিমরত কৌর, সোনু সুদ, রবীনা টন্ডনও মন্দিরে গিয়ে পুজো করেছেন এই দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement