Ranveer VS Kantara

‘আপনি রণবীর সিংহ! আপনাকে সামলে বলতে হবে’, প্রকাশ্যে অভিনেতাকে ভর্ৎসনা করল আদালত

খ্যাতনামীরা কি চাইলেই যা খুশি বলতে বা করতে পারেন? রণবীর সিংহকে ঠিক কী কী বলা হল আদালতে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৭
Share:

রণবীর সিংহকে সংযমের পাঠ পড়াল কর্নাটক আদালত। ছবি: সংগৃহীত।

সাময়িক স্বস্তিতে রণবীর সিংহ। ২ মার্চ পর্যন্ত তাঁকে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছে কর্নাটক হাই কোর্ট। তবে তারকা বলে তাঁকে ছেড়ে কথা বলা হয়নি। প্রকাশ্যে ভর্ৎসিত অভিনেতা। আদালতের কড়া নির্দেশ, “আপনি রণবীর সিংহ হোন বা যে-ই হোন, যা খুশি বলার অধিকার আপনারও নেই।”

Advertisement

অভিযোগ, গত বছরের শেষ দিকে একটি অনুষ্ঠানমঞ্চে ‘কান্তারা’ ছবির মুখ্য অভিনেতা ঋষভ শেট্টীর অনুকরণ করেন রণবীর। ছবিতে দেখানো চামুণ্ডাদেবীর অভিনয়ও সে দিন মঞ্চে করে দেখিয়েছিলেন তিনি। এমনকি, চামুণ্ডাদেবীকে ‘মহিলা ভূত’ বলেও সম্বোধন করেছিলেন রণবীর। ওই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হতেই সাধারণ মানুষের তীব্র প্রতিবাদ আছড়ে পড়ে অভিনেতার উপরে। অভিযোগ ওঠে, ঋষভকে অপমানের পাশাপাশি রণবীর ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন।

মঙ্গলবার কর্নাটক আদালতে সে প্রসঙ্গ ওঠে। বিচারপতি এম নাগপ্রসন্ন স্পষ্ট করে দেন, “ধর্মীয় বিশ্বাসকে উপহাস করার অধিকার তারকারও নেই।” তিনি রণবীরকে সাফ বলেন, “আপনি খ্যাতনামী অভিনেতা। জনতার উপরে আপনার প্রভাব বেশি। তাই আপনার দায়িত্বও বেশি। আপনাকে আরও দায়িত্বশীল হতে হবে।” বিচারপতির পরামর্শ, আগামী দিনে কারও সম্পর্কে কিছু বলার আগে প্রয়োজনে অভিনেতাকে গবেষণা করে নিতে হবে। জানতে হবে, তিনি কাকে নিয়ে কথা বলছেন। কারণ, কোনও দেবীকে অজান্তেও ‘ভূত’ সম্বোধন করা যায় না। আর ক্ষমা চাইলেই সবটা মিটে যায় না। বিচারপতির যুক্তি, “মানুষ ভুলে যায়। কিন্তু, ইন্টারনেট সব মনে রাখে।”

Advertisement

শুধুই ধর্মীয় ভাবাবেগে আঘাত নয়, একজন অভিনেতা হয়ে আর এক অভিনেতাকে অনুকরণ করার জন্যও আদালতে সমালোচিত হয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement