Deepika Padukone

‘রাকা’ ছবিতে ছোট করা হল অন্তঃসত্ত্বা দীপিকার চরিত্র! কী জানালেন অল্লু অর্জুন অভিনীত ছবির নির্মাতারা

সম্প্রতি দ্বিতীয় বার মা হওয়ার সুখবর জানান অভিনেত্রী। এর পরেই গুঞ্জন, ‘রাকা’ ছবিতে নাকি পর্দায় দীপিকার চরিত্রের সময় কমিয়ে দেওয়া হচ্ছে!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৩:০৬
Share:

দীপিকার উপর পড়ল কোপ! ছবি: সংগৃহীত।

বছরখানেক ধরে আলোচনায় দীপিকা পাড়ুকোন। মা হওয়ার পর থেকে শর্ত রেখেছেন, দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না। এই শর্তের ফলস্বরূপ একাধিক কাজ হাতছাড়া হয়েছে তাঁর। বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব এলেও তা নাকি ফিরিয়ে দিয়েছেন দীপিকা। যদিও অল্লু অর্জুনের বিপরীতে ‘রাকা’ ছবিতে কাজ করতে সম্মতি জানিয়েছেন দীপিকা। এরই মাঝে দ্বিতীয় বার মা হওয়ার সুখবর জানান অভিনেত্রী। এর পরেই গুঞ্জন, ‘রাকা’ ছবিতে নাকি পর্দায় দীপিকার চরিত্রের সময় কমিয়ে দেওয়া হচ্ছে!

Advertisement

এমনিতেই শোনা যায় মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন না দীপিকা। অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং করবেন তিনি। খবর, তা সত্ত্বেও অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই নাকি ছোট করা হচ্ছে তাঁর চরিত্র। যদিও ছবির নির্মাতারা বলেন, ‘‘ঠিক যেমন পরিকল্পনা করা হয়েছিল, সেইমতোই কাজ এগোচ্ছে। দীপিকা এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছেন। সঠিক সময় সবটা প্রকাশ্যে আসবে। শুধু তা-ই নয়, দীপিকা একেবারে আনন্দ-উচ্ছ্বাসে ভরপুর এক জন মানুষ।’’

শোনা যাচ্ছে, এই ছবিতে ভরপুর অ্যাকশন করতে দেখা যাবে তাঁকে। দীপিকা ছাড়াও এই ছবিতে দেখা যাবে রশ্মিকা মন্দানা, জাহ্নবী কপূর ও মৃণাল ঠাকুরকে। ২০২৭ সালে মুক্তি পাবে এই ছবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement