শেষ আপডেট:
২৯ মে ২০২৬ ১৩:১৬
অনীকের শেষকৃত্যে মেয়ে ঐশীর পাশে টলিউড
অনীক-কন্যার সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পাল, সৌরভ দাস, লগ্নজিতা চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, সৌরসেনী মৈত্র, চূর্ণী গঙ্গোপাধ্যায়-সহ অনেকে।
শেষ আপডেট:
২৯ মে ২০২৬ ১৩:১২
রীতি মেনে বাবার শেষকৃত্য সারলেন মেয়ে
কেওড়াতলা মহাশ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হল পরিচালক অনীক দত্তের। বাবার কাজ সারলেন মেয়ে ঐশী। পাশে ছিলেন পরিচালকের প্রাক্তন স্ত্রী সন্ধি দত্ত।
শেষ আপডেট:
২৯ মে ২০২৬ ১৩:০৮
এনটিওয়ান স্টুডিয়ো ছেড়ে কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছোল শববাহী গাড়ি
শেষকৃত্যের জন্য কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছোল অনীক দত্তের মরদেহ।
শেষ আপডেট:
২৯ মে ২০২৬ ১২:৩৭
শায়িত অনীকের দেহ, স্টুডিয়োয় বাজল দেবব্রত বিশ্বাসের গান ‘আছে দুঃখ, আছে মৃত্যু’
শেষ আপডেট:
২৯ মে ২০২৬ ১২:৩২
‘ইন্ডাস্ট্রিতে ওঁর আরও প্রয়োজন ছিল’, আফসোস বিমানের কণ্ঠে
‘এই সমাজকে যা দিতে পারতেন, তার চেয়ে খুব কমই দিতে পেরেছেন।’ অনীকের প্রয়াণে আফসোস বাম নেতা বিমানের কণ্ঠে।
শেষ আপডেট:
২৯ মে ২০২৬ ১২:২২
শেষযাত্রায় অনীক, স্থির চোখে তাকিয়ে পরিচালক-কন্যা
শেষ আপডেট:
২৯ মে ২০২৬ ১২:১৪
‘আগুনের পরশমণি’ গাইলেন গৌতম ঘোষ, ঊষসী চক্রবর্তীরা
শেষ আপডেট:
২৯ মে ২০২৬ ১২:১২
গানে গানে পরিচালককে বিদায়
পরিচালকের প্রিয় রবীন্দ্রসঙ্গীত গাইলেন উপস্থিত সবাই।
শেষ আপডেট:
২৯ মে ২০২৬ ১২:১০
অনীকের শেষযাত্রার তত্ত্বাবধানে রুদ্রনীল ঘোষ
শেষ আপডেট:
২৯ মে ২০২৬ ১২:০২
হাতে রজনীগন্ধার মালা, পরিচালককে শেষ শ্রদ্ধা জানালেন জিৎ
শেষ আপডেট:
২৯ মে ২০২৬ ১১:৫৮
অনীকের প্রয়াণ, এখনও মানতে পারছেন না সুদীপ্তা, লগ্নজিতা
সাদা কাপড়ে মোড়া চারিদিক। অনীকের নিথর দেহের সামনে চোখের জল ধরে রাখতে পারলেন না সুদীপ্তা চক্রবর্তী, লগ্নজিতা চক্রবর্তী।
শেষ আপডেট:
২৯ মে ২০২৬ ১১:৫৩
স্টুডিয়োর বাইরে দাঁড়িয়ে অনীকের ‘সত্যজিৎ’
এনটিওয়ান-এর তিন নম্বর স্টুডিয়োয় শেষ বার অনীককে দেখার ভিড়। স্টুডিয়োয় ঢুকলেন না জীতু কমল। বাইরে ঠায় দাঁড়িয়ে অভিনেতা।
শেষ আপডেট:
২৯ মে ২০২৬ ১১:৪৫
শায়িত পরিচালক, কেঁদে ফেললেন চৈতালি দাশগুপ্ত
অনীকের নিথর দেহ শায়িত, পরিচালকের মাথার কাছে বসে কেঁদে ফেললেন চৈতালি দাশগুপ্ত।
শেষ আপডেট:
২৯ মে ২০২৬ ১১:৩২
শেষযাত্রায় অনীক, মনখারাপ বিদীপ্তা, সুদেষ্ণাদের
শেষ আপডেট:
২৯ মে ২০২৬ ১১:২৮
অনীকের দীর্ঘ দিনের সহকর্মী উৎসব মুখোপাধ্যায় উপস্থিত হলেন স্ত্রীকে নিয়ে
স্ত্রী মৌপিয়াকে সঙ্গে নিয়ে অনীককে শেষ বার দেখতে এলেন উৎসব মুখোপাধ্যায়। পরিচালকের সঙ্গে অনেক দিন কাজ করেছিলেন।
শেষ আপডেট:
২৯ মে ২০২৬ ১১:২৩
দুই প্রজন্মের পরিচালকের শ্রদ্ধার্ঘ্য অনীককে
এনটিওয়ান স্টুডিয়োয় প্রয়াত অনীককে একসঙ্গে মালা দিলেন সৃজিত মুখোপাধ্যায় এবং হরনাথ চক্রবর্তী ।
শেষ আপডেট:
২৯ মে ২০২৬ ১১:২১
সাদা কাপড়ে মোড়া এনটিওয়ান-এর তিন নম্বর স্টুডিয়ো
শতরূপ ঘোষ থেকে রূপা গঙ্গোপাধ্যায়— পরিচালককে শেষ দেখা দেখতে পাশাপাশি একসঙ্গে।
শেষ আপডেট:
২৯ মে ২০২৬ ১১:২০
এনটিওয়ান-এর তিন নম্বর স্টুডিয়োয় শায়িত প্রয়াত পরিচালক
শেষ আপডেট:
২৯ মে ২০২৬ ১১:১৬
নন্দনে অনীককে শেষ শ্রদ্ধা জানাতে একসারিতে জনতা-তারকা
শেষ আপডেট:
২৯ মে ২০২৬ ১১:১২
পরিচালককে শ্রদ্ধা জানাতে নন্দনে এসেছিলেন সৃজিত মুখোপাধ্যায়-সহ অনেকেই