Rahul Arunoday Banerjee

বদলে গেল রাহুলের ছবির নাম! অভিনেতাকে শ্রদ্ধা জানাতে বিনামূল্যেই ছবি দেখাতে চান নির্মাতারা

থমকে গিয়েছে টলিপাড়া। এর মধ্যেই মুক্তি পাচ্ছে রাহুলের ছবি ‘ছবিওয়ালা’। রাহুলকে শ্রদ্ধা জানাতে এই ছবি বিনামূল্যেই দেখাতে চান প্রযোজকেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ০৬:৫৭
Share:

নাম বদলে মুক্তি পাবে রাহুলের ছবি? ছবি: সংগৃহীত।

এক সপ্তাহের বেশি কেটে গিয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর। থমকে গিয়েছে টলিপাড়া। এর মধ্যেই মুক্তি পেতে চলেছে রাহুলের ছবি ‘ছবিওয়ালা’। রাহুলকে শ্রদ্ধা জানাতে এই ছবি বিনামূল্যেই দেখাতে চান প্রযোজকেরা।

Advertisement

রাহুল এই ছবিতে বিশ্বকর্মা নামে এক চিত্রগ্রাহকের চরিত্রে অভিনয় করেছেন। বিশ্বকর্মার নান্দনিক বোধ তার চারপাশের কেউই বুঝতে পারে না। সকলেরই মনে হয়, সে খুব খারাপ এক জন চিত্রগ্রাহক। তাই সর্বত্র সে উপেক্ষিত হয়। সে কোনও কাজ পায় না। জোটে কেবল মৃত মানুষের ছবি তোলার বরাত। অর্থকষ্ট সামলেও কারখানায় কাজ করে সংসার টানে বিশ্বকর্মার স্ত্রী মালা। এই চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত।

রাহুলের স্ত্রীর চরিত্রে দেবলীনা

কোনও ব্যবসায়িক ভিত্তিতে মুক্তি পাচ্ছে না শুভ্রজিৎ তথা বাপ্পার পরিচালিত ছবি। নির্মাতারা চাইছেন, যদি বিভিন্ন হলের মালিকেরা সাহায্য করেন তা হলে এই ছবি বিনামূল্যে দেখানো সম্ভব।

Advertisement

প্রথমে ছবিটির নাম ছিল ‘নেগেটিভ’। কিন্তু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর পরে ছবির নাম বদলে রাখা হয় ‘ছবিওয়ালা’। পরিচালক বাপ্পার কথায়, “আমাদের শিল্পী হিসাবে রাহুলের ঘটনা গভীর ভাবে নাড়িয়ে দেয়। এই গভীর শোক ও অনুভূতি থেকেই আমরা ছবিটির নাম পরিবর্তন করে রেখেছি ‘ছবিওয়ালা’।”

ছবিতে রাহুল ও দেবলীনা ছাড়াও অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র ও রানা বসু ঠাকুর। শ্রীলেখাকে একটি আইটেম গানে দেখা যাবে। সৌম্য ঋত পরিচালিত গান গেয়েছেন রূপম ইসলাম, জোজো মুখোপাধ্যায় ও সোমলতা আচার্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement