M.M Baig

হৃতিক রোশনের ‘শিক্ষাগুরু’, পরিচালক এমএম বেগের রহস্যমৃত্যু, বাড়ি থেকে পচাগলা দেহ উদ্ধার!

মৃত্যু হয়েছে পরিচালক এমএম বেগের। তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হল দেহ। অভিনেতা হিসাবে আত্মপ্রকাশের আগে এই পরিচালকের কাছে ‘ভয়েস ট্রেনিং’ নিয়েছিলেন হৃতিক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০০
Share:

(বাঁ দিকে) হৃতিক রোশন, (ডান দিকে) এমএম বেগ। ছবি: সংগৃহীত।

শুক্রবার নিজের বাড়ি থেকে উদ্ধার করা হল বলিউডের খ্যাতনামী পরিচালকের পচাগলা দেহ। এমএম বেগের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ঘনিষ্ঠ সহকর্মী হানি জাভেরি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০। আচমকা তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া বলিউডে।

Advertisement

হানি জাভেরি বলেন, “বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থায় ভুগছিলেন পরিচালক। কিন্তু চার-পাঁচ দিন ধরে ঘর থেকে বের হননি তিনি। এর পরে পরিচালকের বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশের দ্বারস্থ হন প্রতিবেশীরা। পুলিশ দরজা ভেঙে ঢুকে বেগ সাহেবের পচাগলা দেহ উদ্ধার করেন। তাঁর মেয়েকেও খবর দেওয়া হয়। রাত দেড়টা-দু’টো নাগাদ তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’’

বলিউডে সহকারী পরিচালক হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন এমএম বেগ। ‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমায় অভিষেক হওয়ার আগে হৃতিক রোশনকে সংলাপ বলাও শেখান তিনি। জানা যায়, অভিনেতা হিসাবে আত্মপ্রকাশের আগে এই পরিচালকের কাছে ‘ভয়েস ট্রেনিং’ নিয়েছিলেন হৃতিক। এ ছাড়াও রোশন পরিবারের সঙ্গে তাঁর দারুণ সম্পর্ক ছিল। দীর্ঘ দিন ধরেই নাকি একা থাকতেন পরিচালক। কী ভাবে মৃত্যু হল তাঁর, তদন্ত চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement