Amitabh Bachchan

ফের ভুয়ো খবর, বিরক্ত অমিতাভ জানালেন তিনি কোভিড পজিটিভ

গোটা ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ অমিতাভ পুরো ঘটনাকে সোশ্যালে বর্ণনা করেছেন দায়িত্বজ্ঞানহীন, মিথ্যে, ভুয়ো, অপপ্রচার রূপে। যদিও তাঁর এই ‘রাগী যুবক’ ইমেজে নতুন করে আরও এক বার মজেছেন নেটাগরিকরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২০ ২০:৪২
Share:

অমিতাভ বচ্চন। ফাইল চিত্র।

একের পর এক ভুয়ো খবরে বিরক্ত শাহেনশা। দিশাহারা অনুরাগীরা।

Advertisement

অমিতাভ বচ্চনের সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভ, এই খবর বৃহস্পতিবার সকাল থেকে সংবাদমাধ্যমের একাংশে ঘুরতেই আনন্দে আত্মহারা দেশ। যাক, আরও এক বার ফাঁড়া কাটল। বিকেলে সেই আনন্দেই চোনা ঢালল বিগ বি-র টুইট। সোশ্যালে তিনি স্পষ্ট জানিয়েছেন, ফের ভুয়ো খবর তাঁকে নিয়ে। এখনও তিনি করোনামুক্ত হননি। টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে। গোটা ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ অমিতাভ পুরো ঘটনাকে সোশ্যালে বর্ণনা করেছেন দায়িত্বজ্ঞানহীন, মিথ্যে, ভুয়ো, অপপ্রচার রূপে। যদিও তাঁর এই ‘রাগী যুবক’ ইমেজে নতুন করে আরও এক বার মজেছেন নেটাগরিকরা।

গত ১১ জুলাই অসুস্থ হওয়ার পরেও অমিতাভ কিন্তু ইতিবাচক। প্রতি দিন নিয়ম করে ব্লগে নিজের এবং পরিবারের সবার শারীরিক অবস্থার কথা অনুরাগীদের জানাচ্ছেন তিনি। বৃহস্পতিবার নিজের দু’টি ছবির কোলাজ পোস্ট করে অদ্ভুত সুন্দর বর্ণনা দিয়েছেন।

Advertisement

একটিতে শাহেনশা জোড়হাতে। যার বর্ণনায় তিনি বলেছেন, জোড়হাত মানেই মানবরূপী ঈশ্বরের পূজারী তিনি। আর একটি ছবি সম্ভবত তাঁর ‘কুলি’ ছবির। যেখানে উন্মুক্ত হাত ঈশ্বরের ‘দোয়া’ চাইছে।

আরও পড়ুন: ‘পরিচালক বলেছিল শুধু চুম্বনের দৃশ্য রয়েছে, গিয়ে দেখি বেডসিন’

Advertisement

আরও পড়ুন: হিয়া কি পারবে ঝিনুকের সঙ্গে ‘উজান স্যর’-এর বিয়ে বন্ধ করতে?

বিগ বি, অভিষেক, ঐশ্বর্য, আরাধ্যার সোয়াব টেস্টে কোভিড মেলায় আপাতত চার জনেই নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন। দ্বিতীয় টেস্টের রেজাল্টও পজিটিভ আসায় কবে ছাড়া পাবেন তা আর এখনই বলা যাচ্ছে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement