শুধুমাত্র চাদর আর খোলা পিঠ, সমুদ্র সৈকতে হিনা

ঘুরে এসে এ রকম একাধিক ছবি দিয়ে নজর কাড়ছেন অভিনেত্রী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ ১৮:০২
Share:

হিনা খান।

ছুটি কাটিয়ে মুম্বই ফিরে এসেছেন হিনা। কিন্তু তাঁর মন এখনও ঘুরে বেড়াচ্ছে মলদ্বীপের নীল সমুদ্রের তীরে। অন্তত অভিনেত্রীর ইনস্টাগ্রাম সে রকম গল্পই বলছে।

Advertisement

সাদা চাদর জড়িয়ে, উন্মুক্ত পিঠে লাস্যময়ী হিনা চেয়ে রয়েছেন আকাশের দিকে। হাতে ওয়াইনের গ্লাস। সামনে দিগন্তবিস্তৃত নীল জলরাশি। এ রকমই তাক লাগিয়ে দেওয়া ছবি পোস্ট করলেন হিনা। ক্যাপশনে লিখলেন, ‘চিয়ার্স টু লাইফ’। অর্থাৎ জীবনকে উপভোগ করার মধ্যেই সুখ খুঁজে নেন হিনা।

লকডাউনের মধ্যেও কাজ নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। ব্যস্ত রুটিন ফাঁকি দিয়ে পরিবারকে নিয়ে ছুটি কাটাতে উড়ে গিয়েছিলেন মলদ্বীপ। প্রেমিক রকি জয়সওয়ালও সঙ্গী হয়েছিলেন হিনার।

Advertisement

আরও পড়ুন: স্বামী-স্ত্রীর ঝগড়ার কারণ পুরোহিত! কেন বললেন নিখিল?

ঘুরে এসে এ রকম একাধিক ছবি দিয়ে নজর কাড়ছেন অভিনেত্রী। এর আগেও সমুদ্রতটে বিকিনি পরিহিত ছবি দিয়ে অনুরাগীদের হৃদস্পন্দন মুহূর্তে বাড়িয়ে তুলেছেন হিনা। লাইক, কমেন্টের বন্যা ছুটেছে তাঁর একাধিক পোস্টে।

A post shared by HK (@realhinakhan)

কাজ করা রঙিন শাড়ি, দু’হাত ভর্তি চুরি, খোলা চুল, কপালে ছোট টিপ— টেলিভিশনের পর্দায় প্রথম তাঁকে দেখা গিয়েছিল ‘গার্ল নেক্সট ডোর’ ‘অক্ষরা’র চরিত্রে। এর পর ডেইলি সোপের পৃথিবী থেকে বিগ বসের ঘেরাটোপ, তার পর কান ফেস্টিভ্যালের মাধ্যমে বিশ্বের দরবারে গিয়ে দাঁড়িয়েছেন তিনি। ‘কসৌটি জিন্দেগি কে’ ধারাবাহিকেও কমলিকার চরিত্রে অভিনয় করে ইতিমধ্যে তুমুল ভাবে ‘ফ্যাশন গোলস’ দিয়েছেন হিনা। তাঁর ছুটি কাটানোর ছবি দেখে বলাই যায়, কাজ থেকে বিরতি নিলেও ফ্যাশনে ফাঁকি পড়ে না তাঁর।

আরও পড়ুন: চিনতে পারছেন এই হ্যান্ডসাম তরুণকে? শাহরুখের ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement