Hina Khan

ক্যানসার ক্ষত তৈরি করেছে শরীরে! ছবি প্রকাশ করে হিনা বললেন, ‘আলো দেখতে পাচ্ছি’

এ বার শরীরে তৈরি হওয়া ক্ষতের ছবি পোস্ট করলেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে, হিনার গলার কাছে ও বাহুমূলে ক্ষতচিহ্ন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৪ ১৬:৩৫
Share:

হিনা খান। ছবি-সংগৃহীত।

ক্যানসারে আক্রান্ত হওয়ার পরে হঠাৎই জীবনে বদল এসেছে হিনা খানের। চুল কেটে ছোট করেছেন। শরীরে ক্ষত তৈরি হয়েছে। মারণরোগের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা সমাজমাধ্যমে ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী।

Advertisement

হাসপাতালে গিয়ে প্রথম কেমো নেওয়ার ভিডিয়ো শেয়ার করেছিলেন সমাজমাধ্যমে। কেমো নেওয়ার পরেই নিজে হাতে চুল কেটেছেন হিনা। নতুন রূপে মেয়েকে দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন তাঁর মা। সেই মুহূর্তও সমাজমাধ্যমে তুলে ধরেছিলেন হিনা। এ বার শরীরে তৈরি হওয়া ক্ষতের ছবিও পোস্ট করলেন অভিনেত্রী।

ছবিতে দেখা যাচ্ছে, হিনার গলার কাছে ও বাহুমূলে তৈরি হয়েছে ক্ষতচিহ্ন। তিনি পোস্টে লিখেছেন, “আমার ছবিতে কী দেখতে পাচ্ছেন? শরীরের ক্ষত না কি আমার দু’চোখ ভরে থাকা আশা? এই ক্ষত আমার। আমি যে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছি, এই ক্ষতই তা বলে দিচ্ছে। তাই এই ক্ষতচিহ্নকে নিজের শরীরে ধারণ করছি সাদরে।”

Advertisement

হিনা জানাচ্ছেন, তিনি এই লড়াইয়ে আশাবাদী। তাঁর কথায়, “আমার মনের ভিতরটা কেমন আছে, তা আমার আশাবাদী চোখই বলে দিচ্ছে। এই সফরের শেষে যে আলো রয়েছে, তা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি আমার সুস্থতা প্রার্থনা করছি। আপনারাও সুস্থ থাকুন, এই কামনা করছি।”

গত ২৮ জুন, ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর নিজেই প্রকাশ করেন হিনা। অভিনেত্রী জানান, তিনি তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement