Tabu on Ageism in Bollywood

‘মহিলাদের বয়স নিয়ে লোকের যত মাথাব্যথা’, কার উপরে রেগে হঠাৎ ক্ষোভ উগরে দিলেন তব্বু?

৫৪ বছর বয়সি অভিনেত্রীকে কিছু দিন আগেই দেখা গিয়েছে ‘ভূত বাংলা’ ছবিতে। বেশ কিছু কাজ পর পর করছেন তিনি। কিন্তু তথাকথিত নায়িকার চরিত্র নয় সেগুলি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৮:০১
Share:

বয়স নিয়ে ক্ষোভ উগরে দিলেন তব্বু! ছবি: সংগৃহীত।

বলিউডের নায়কদের বয়স বাড়ে না। ৬০ পেরিয়ে যাওয়ার পরেও নায়কের চরিত্রে পান। বিপরীতে দেখা যায় তরুণী নায়িকাদের। কিন্তু উল্টো দিকে ৪০ পেরোলেই অভিনেত্রীদের কাজ পাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়। অভিনেত্রীদের সব সময়েই বয়সের নিরিখে বিচার করা হয়, দাবি করলেন তব্বু। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করলেন তিনি।

Advertisement

৫৪ বছর বয়সি অভিনেত্রীকে কিছু দিন আগেই দেখা গিয়েছে ‘ভূত বাংলা’ ছবিতে। বেশ কিছু কাজ পর পর করছেন তিনি। কিন্তু তথাকথিত নায়িকার চরিত্র নয় সেগুলি। তব্বুর বক্তব্য, মহিলাদের ক্ষেত্রে তাঁর কাজর চেয়ে তাঁর বয়সকে বেশি গুরুত্ব দেওয়া হয়। খোঁচা দিয়েই তিনি বলেছেন, “আপনি নিজের বয়স নিয়ে যত না চিন্তিত, তার চেয়ে আপনার চার পাশের মানুষ চিন্তিত। এরা আসলে আপনাকে আয়না দেখাতে চায়। আপনার বাড়িতে হয়তো আয়না নেই!”

তব্বু জানান, বয়স নিয়ে নানা প্রশ্ন ও তির্যক মন্তব্যের মুখোমুখি প্রায় রোজই তাঁদের হতে হয়। বয়সের জন্যই তাঁর কাছে এমন কিছু চিত্রনাট্য এসেছে, যা তাঁর মোটেই পছন্দ হয়নি। সেই চিত্রনাট্যগুলি কী ভাবে ফিরিয়ে দেন তব্বু? অভিনেত্রী জানান, তিনি সরাসরি চিত্রনাট্য ফিরিয়ে দেন। কিন্তু তাঁক‌ে এক জন পরামর্শ দিয়েছিলেন, চিত্রনাট্য পছন্দ না হলে সরাসরি না বলতে। বদলে সময়ের অজুহাত দিতে। তব্বুর কথায়, “আমি এ সব বুঝি না। আমার কোনও চরিত্র পছন্দ না হলে, আমি সরাসরি সেটা বলে দিই।”

Advertisement

বলিউডে লিঙ্গবৈষম্য নিয়ে আগেও কথা বলেছেন তব্বু। অভিনেত্রী এখন নাগার্জুন আক্কিকেনির ‘কিং ১০০’ ছবি নিয়ে ব্যস্ত। এর আগেও নাগার্জুনের সঙ্গে ‘নিন্নে পেল্লাডাথা’ নামে দক্ষিণী ছবিতে অভিনয় করেছিলেন তব্বু। সেই ছবি বক্সঅফিসে সফল ছিল। প্রায় এক দশক পরে ফের একসঙ্গে কাজ করছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement