Chitranga Satarupa Becomes Mother

মার্চের শেষে মা হলেন চিত্রাঙ্গদা শতরূপা, মাসি হলেন ঋতাভরী! পুত্র না কন্যা, কে এল ঘরে?

খবর, ভাল আছেন নতুন মা এবং সন্তান। যদিও বিষয়টি নিয়ে দুই পরিবার এখনই কিছু বলতে চাইছেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১৩:৫৪
Share:

ফ্রেমবন্দি চিত্রাঙ্গদা শতরূপা, ঋতাভরী চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

মা হলেন অভিনেত্রী-পরিচালক চিত্রাঙ্গদা সান্যাল। মাসি হলেন ঋতাভরী চক্রবর্তী। খবর, পুত্রসন্তানের জন্ম দিয়েছেন নতুন মা। চিত্রাঙ্গদার অভিনেত্রী-পরিচালক মা শতরূপা সান্যাল এমনই আভাস দিয়েছেন। আনন্দবাজার ডট কম-কে খবরে সিলমোহর দিয়েছেন পরিবারের এক ঘনিষ্ঠ সদস্য। জানা গিয়েছে, ভাল আছেন নতুন মা এবং সদ্যোজাত।

Advertisement

শতরূপার সামাজিক মাধ্যমে ভাগ করে নেওয়া বার্তা অনুযায়ী, ২৮ মার্চ মা হন চিত্রাঙ্গদা। খুশির খবর ভাগ করতেই শুভেচ্ছায় ভেসে যান। সেখানেই একাধিক নেটাগরিক লেখেন, নাতি এসেছে শতরূপার কোলে। পুত্রসন্তানের মা হয়েছেন চিত্রাঙ্গদা। যদিও বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে রাজি নয় দুই পরিবার।

সাধভক্ষণ অনুষ্ঠানে দিদি চিত্রাঙ্গদার সঙ্গে ঋতাভরী। ফাইল চিত্র।

মা হবেন চিত্রাঙ্গদা, এ খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম। মাতৃত্বকালীন যাত্রাতেই নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন চিত্রাঙ্গদা। তাঁর বক্তব্য অনুযায়ী, একটু ভয় আর অনেকটা খুশি নিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন তিনি। চিত্রাঙ্গদা বলেছিলেন, “সব মেয়েই স্বপ্ন দেখে, সে যেন ‘সেরা মা’ হতে পারে। আমিও দেখছি। তবে সেরা নয়, ‘ভাল মা’ হওয়ার। যে মা পৃথিবীকে সুস্থ মনের, মান এবং হুঁশওয়ালা ‘মানুষ’-এর জন্ম দেবে। পিছনে তাই কাজে ফেরার তাড়া রাখিনি। আগে নিজেকে সময় দেব। পাশাপাশি সন্তানকেও। তার পর কাজে ফেরার ভাবনা। শুধুই তো অভিনয় নয়! আমি তো বিজ্ঞাপনী ছবিও বানাই। তাই অভিনয়ে ডাক পাওয়ার সংখ্যা যদি কমেও যায়, ‘কুছ পরোয়া নহি’। কিছু না কিছু কাজ করবই।”

Advertisement

অন্তৃঃসত্ত্বা অবস্থাতেই তাঁর আসন্ন ছবি ‘ম্যায় অ্যাক্টর নহি হুঁ’র জন্য আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত হয়েছেন চিত্রাঙ্গদা। ছবিতে তিনি নওয়াজউদ্দীন সিদ্দীকীর বিপরীতে অভিনয় করেছেন। খবর, সেই ছবি মুক্তি পাবে আগামী মে মাসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement