Gossip About Bengali-Hindi Tele Actress

বন্ধুদের মধ্যে ৮০ জন পুরুষ, ২০ জন মহিলা! কার সঙ্গে ছবি দেব, সেটা ব্যক্তিগত বিষয়: অঙ্কিতা

অঙ্কিতা আপাতত কলকাতায়। দীর্ঘ দিন হিন্দি ধারাবাহিকে অভিনয় করছিলেন। সেটি শেষ হয়েছে। আগামী দিনে তাঁকে আবার দেখা যাবে বাংলা ছবিতে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৭:৩৩
Share:

ভাল আছেন অঙ্কিতা চক্রবর্তী। ছবি: ফেসবুক।

ঘরের মেয়ে ঘরে ফিরেছেন। দীর্ঘ দিন হিন্দি ধারাবাহিকে অভিনয় করছিলেন অঙ্কিতা চক্রবর্তী। সম্প্রতি শেষ হয়েছে সেটি। অঙ্কিতা নিজের শহরে ফিরেছেন। আনন্দবাজার ডট কম-কে জানিয়েছেন, বাংলা ছবিতে অভিনয়ের ডাক পেয়েছেন তিনি।

Advertisement

কিন্তু এই মুহূর্তে অঙ্কিতা তাঁর কাজের কারণে নয়, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায়। দিনকয়েক আগে তিনি এক বন্ধুর সঙ্গে ছবি ভাগ করে নিয়েছেন। তাতেই নতুন করে আলোচনা শুরু। কারণ, তাঁর বন্ধুটি পুরুষ। ব্যস, তাঁদের নিয়ে জল্পনা শুরু। কারও কৌতূহল, ইনি কি অভিনেত্রীর বিশেষ বন্ধু? কেউ এই প্রসঙ্গে অতীত সম্পর্ক নতুন করে খুঁড়ে বের করতে চেয়েছেন।

জল্পনা অনুযায়ী, অঙ্কিতা কি সত্যিই নতুন জীবন শুরু করতে চলেছেন? প্রশ্ন ছিল আনন্দবাজার ডট কম-এর।

Advertisement

জবাব দিতে গিয়ে অঙ্কিতা অসন্তোষ লুকোননি। তিনি অত্যন্ত বিরক্তি নিয়েই বলেন, “আমি কার সঙ্গে ছবি দেব না দেব, সেটি কি নেটাগরিকদের অনুমতি নিয়ে করতে হবে? এঁরা আমার কে? ওঁদের যা কাজ ওঁরা সেটাই করছেন। কিছু পেলে তা-ই নিয়ে গুঞ্জন ছড়াচ্ছেন। তার জন্য ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে একটুও রাজি নই।” তাঁর আরও বক্তব্য, তিনি কার সঙ্গে কী করবেন, কী করবেন না— সেটা নিজে ঠিক করবেন। জানানোর হলে জানাবেন। কাউকে কিচ্ছু জবাবদিহি করবেন না। সাফ বলেন, “আপনাদের যা মনে হয়, লিখতে পারেন। আমার কিচ্ছু আসে-যায় না।”

অঙ্কিতা এ-ও বলেন, “আমার অসংখ্য বন্ধু। তাঁদের মধ্যে পুরুষ-নারীর অনুপাত ৮০:২০। অর্থাৎ, ১০০ জন বন্ধুর মধ্যে ৮০ জন পুরুষ। ২০ জন মহিলা। এ বার ৮০ জন পুরুষের মধ্যে কার সঙ্গে ছবি দেব, প্রেম করছি কি না, কবে বিয়ে করব— এ সব নিয়ে অকারণ কৌতূহল না দেখানোই শ্রেয়।” তিনি নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন। বেশির ভাগ সময় থাকেন মুম্বইয়ে। হিন্দি সিরিজ় বা ধারাবাহিকে অভিনয় করছেন নিয়মিত। একটি কাজ শেষ হলে নতুন কাজ শুরু করছেন। বাংলা থেকে দূরে বলেই হয়তো তাঁর কাজ নিয়ে কম কথা হয়, ব্যঙ্গ তাঁর! অঙ্কিতা নিজের শর্তে জীবন কাটাচ্ছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement