Kunika Sadanand

কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার করেন নিজেই, এ বার ৬২-তে ফের বিয়ে করছেন কুনিকা?

৬২ বছরের জীবনে দু’টি একত্রবাস, চারটি প্রেমের সম্পর্ক ও দু’টি বিয়ে করেছেন কুনিকা। এর মধ্যে কুমার শানুর সঙ্গে তাঁর সম্পর্ক বহু আলোচিত। এ বার ফের বিয়ের পিঁড়িতে অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ২০:৪৪
Share:

(বাঁ দিকে) কুমার শানু, (ডান দিকে) কুনিকা সদানন্দ। ছবি: সংগৃহীত।

কুমার শানুর সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন কুনিকা সদানন্দ। ‘বিগ বস্ ১৯’-এ গিয়ে খোলাখুলি কুমার শানুর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। শানুর সঙ্গে তিনি একত্রবাস করেছিলেন। কুনিকার দাবি, একত্রবাস করলেও একেবারে স্বামী-স্ত্রীর মতো থাকতেন তাঁরা। যদিও সেই সম্পর্ক অনেক দিন আগেই চুকে গিয়েছে। এই মুহূর্তে ৬২-তে পা দিয়েছেন কুনিকা। এ বার নাকি ফের ছাঁদনাতলায় অভিনেত্রী!

Advertisement

খাতায়-কলমে কুনিকা এখন ‘সিনিয়র সিটিজ়েন’। সম্প্রতি এক সাক্ষাৎকারে কুনিকা স্পষ্ট জানিয়েছেন, জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে এখনও তিনি ভালোবাসার কাঙাল। ৬২ বছর বয়সে দাঁড়িয়েও ফের ঘর বাঁধতে চান।

কুনিকা বলেন, ‘‘আমাদের সমাজে পুরুষদের একাধিক সম্পর্কের স্বাধীনতা থাকলেও নারীদের ক্ষেত্রে তা নেই। কিন্তু আমাদেরও অধিকার আছে নিজের মতো বাঁচার।’’ মনের মতো সঙ্গী পেলে এই বয়সে কনে সাজবেন তিনি। কুনিকা একই সঙ্গে জানান, অভিনয়জগতে থাকলেও কখনও কোনও অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়াননি তিনি। তাঁর মতে, অভিনেতারা নিজেদের নিয়েই মগ্ন থাকেন। অন্য কাউকে ভালবাসতে পারেন না। কুনিকার কথায়, “অভিনেতারা সব সময়ে আয়নায় নিজেদের দেখতে ব্যস্ত থাকেন। নিজেদের কেমন দেখাচ্ছে, এই নিয়ে তাঁরা ভাবেন।” এই ৬২ বছরের জীবনে দু’টি একত্রবাস, চারটি প্রেমের সম্পর্ক ও দু’টি বিয়ে করেছেন কুনিকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement