Salim Khan health update

শারীরিক অবস্থা কেমন সেলিম খানের? তড়িঘড়ি কেন সলমনকে ফোন করলেন একনাথ শিন্দে?

বর্ষীয়ান চিত্রনাট্যকার মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি। গ্যালাক্সি থেকে সবচেয়ে কাছাকাছি রয়েছে সেই হাসপাতাল। অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তাই সেলিমকে সেখানেই নিয়ে যাওয়া হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৮
Share:

সলমনকে কেন ফোন করলেন উদ্বিগ্ন একনাথ? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অসুস্থ সেলিম খান। গত সপ্তাহে মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। তাঁর অসুস্থতার খবরে গোটা বলিউড উদ্বিগ্ন। অনেকেই হাসপাতালে সেলিমকে দেখতে গিয়েছিলেন। এ বার উদ্বিগ্ন হয়ে সলমন খানকে ফোন করলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী (যুগ্ম) একনাথ শিন্দে। সেলিম খান কেমন আছেন, কী তাঁর স্বাস্থ্যের অবস্থা, সলমনের কাছে সবকিছু খোঁজ নিলেন একনাথ।

Advertisement

বর্ষীয়ান চিত্রনাট্যকার এই মুহূর্তে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি। তাঁর আবাসন ‘গ্যালাক্সি’ থেকে সবচেয়ে কাছাকাছি সেই রয়েছে এই হাসপাতালই। তাই সেই দিন অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই সেলিমকে সেখানেই নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছেস একনাথ শিন্দেকে বলিউড তারকা জানিয়েছেন, তাঁর বাবার অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন। আগামী কয়েক দিনের মধ্যেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীও সেলিম খানের আরোগ্য কামনা করছেন।

সেলিম অসুস্থ হওয়ার পর থেকে রোজ লীলাবতী হাসপাতালে যাচ্চেন সলমন খান। নিয়মিত বাবার স্বাস্থ্যের খবর নিচ্ছেন তিনি। সেলিমের অন্য ছেলেমেয়েরা অর্থাৎ অলবিরা খান অগ্নিহোত্রী, আরবাজ় খান, সোহেল খান, অর্পিতা খানও নিয়মিত হাসপাতালে আসছেন। অর্পিতার সঙ্গে আয়ুষ শর্মাকেও আসতে দেখা গিয়েছে হাসপাতালে।

Advertisement

বলিউড থেকেও অনেকে এসেছেন তাঁকে দেখতে। শাহরুখ খানও এর মধ্যে সেলিম খানকে দেখে গিয়েছেন বলে জানা গিয়েছে। অ্যাজাজ় খান দেখা করে এসে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, আইসিইউয়ে আছেন সেলিম। ক্রমশ সুস্থতার দিকে এগোচ্ছেন তিনি। চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। গত ১৭ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন সেলিম খান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement