Nusrat Jahan

এই টলি অভিনেত্রীকে চিনতে পারছেন? অভিনেত্রী ছাড়া তাঁর অন্য পরিচয়ও আছে...

তবে অভিনেত্রীই তাঁর একমাত্র পরিচয় নয়। এ বছরেই তিনি সক্রিয় ভাবে পা দিয়েছেন রাজনীতিতেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯ ১৫:০৯
Share:

বলুন তো ইনি কে?

মাথায় হেয়ারব্যান্ড, গায়ে নীল রঙের জ্যাকেট। চোখে মুখে দুষ্টুমি মাখা হাসি। ইনি টলিটাউনের বর্তমান প্রজন্মের এক নামজাদা তারকা। তাঁর অনুরাগীর সংখ্যা প্রচুর। ইনস্টাগ্রামে নিয়মিত ছবি আপলোড করেন। তাঁর টিকটক ভিডিয়োতে হাজার হাজার লাইক ও কমেন্টের বন্যা। এই বছরের মাঝামাঝি তাঁর জীবনে এসেছে সুখবর। ব্যবসায়ী বন্ধুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন তিনি। তিনিই প্রথম টলিউডে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ শুরু করেছিলেন।

Advertisement

তবে অভিনেত্রীই তাঁর একমাত্র পরিচয় নয়। এ বছরেই তিনি সক্রিয় ভাবে পা দিয়েছেন রাজনীতিতেও। বর্তমানে তিনি বসিরহাটের সাংসদ। কিছু দিন আগে যদিও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। তবে সাময়িক অসুস্থতা কাটিয়ে এসে তিনি আবার ‘ব্যাক টু নর্মাল লাইফ’। শীঘ্রই তাঁর ছবি ‘অসুর’ মুক্তি পেতে চলেছে। সে জন্য প্রস্তুতিও চলছে জোরকদমে।

এত ক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন অভিনেত্রীর কথা বলা হচ্ছে? গ্ল্যামারাস নায়িকা নুসরত জাহান। কিছু দিন আগে ইনস্টাগ্রামে টিকটক অ্যাপের মাধ্যমে তাঁর ছোটবেলা থেকে এখনও অবধি জার্নির একটি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী।

Advertisement

দেখুন ভিডিয়ো

#myjourney ❤️ @tiktok @indiatiktok

A post shared by Nusrat (@nusratchirps) on

আরও পড়ুন-অভি-অ্যাশের বিয়েতে শত্রুঘ্ন, হেমা মালিনীকে আমন্ত্রণ জানাননি বচ্চন পরিবার, কেন জানেন?

সেখানেই বেশ কিছু ছবির সঙ্গে এই ছবিটিও দেখা গিয়েছে। নুসরতের সেই ‘টাইম ট্রাভেল’ ভিডিয়ো দেখে আপ্লুত অনুরাগীরা। পছন্দের অভিনেত্রীর না দেখা ছোটবেলা যেন নিমেষেই হাজির হয়েছে চোখের সামনে। ভিড় করেছে হাজারও কমেন্ট। কেউ লিখেছেন, “খুব কিউট দেখতে তোমায় দিদি।”আবার কেউ বা লিখেছেন, “এত মিষ্টি তুমি কী করে?”

আরও পড়ুন-কালো ক্রপ টপে হিন্দি গানের সঙ্গে নুসরতের নাচ, দেখুন ভিডিয়ো

(মুভি ট্রেলার থেকে টাটকা মুভি রিভিউ - রুপোলি পর্দার সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement