Priyanka Chopra on Metgala

‘মেট গালা’র লাল গালিচায় এই বছর দেখা মিলবে প্রিয়ঙ্কার? নেপথ্যে রয়েছে কী কারণ?

প্রায় প্রতি বছর এই অনুষ্ঠানে বিশেষ সাজে বরাবরই নজর কেড়েছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। কিন্তু শোনা যাচ্ছে, এই বছর আর দেখা যাবে না নায়িকাকে। স্বামী নিক জোনাসের সঙ্গে প্রিয়ঙ্কাকে দেখার অপেক্ষায় থাকেন অনুরাগীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১৪:৫১
Share:

অভিনেত্রী প্রিয়ঙ্কাকে এই বছর ‘মেট গালা’র লাল গালিচায় হাঁটতে দেখা যাবে না? ছবি: সংগৃহীত।

বাহারি লুক। মানানসই ডিজ়াইন করা পোশাক—‘মেট গালা’ অনুষ্ঠানে এই ছবি সকলের চেনা। কয়েক বছর ধরে এই অনুষ্ঠানে বিশেষ সাজে নজর কেড়েছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। কিন্তু শোনা যাচ্ছে, এই বছর আর দেখা যাবে না নায়িকাকে। স্বামী নিক জোনাসের সঙ্গে প্রিয়ঙ্কাকে দেখার অপেক্ষায় থাকেন অনুরাগীরা। কিন্তু এই বছর নাকি আর তেমনটা দেখা যাবে না।

Advertisement

কেন দেখা যাবে না? যদিও নিশ্চিত করে প্রিয়ঙ্কার তরফে এই বিষয়ে কিছু ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে, এই সময়ে নাকি আরও কিছু কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী। তাই এই বছর নাকি ‘মেট গালা’র লাল গালিচায় হাঁটতে দেখা যাবে না অভিনেত্রীকে। বেশ কিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়ঙ্কা। বিদেশের কাজ যেমন রয়েছে, তেমনই আবার এস এস রাজামৌলির ‘বারাণসী’ ছবির শুটিংও রয়েছে। সব মিলিয়ে ২০২৬ সালটা খুবই ব্যস্ততার মধ্যে কাটবে নায়িকার। এই সব হিসাবনিকাশই করছেন প্রিয়ঙ্কার অনুরাগীরা।

২০২৩ সালে প্রিয়ঙ্কার ‘মেট গালা’ লুক ছবি: সংগৃহীত।

শোনা যাচ্ছে, আন্টার্কটিকায় ‘বারাণসী’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। অনেক দিন আগে থেকেই ২০২৬ সালের মে মাসের প্রথম সপ্তাহ অন্য কাজের জন্য ‘বুক্‌ড’ হয়ে গিয়েছিলেন নায়িকা। যা কোনও ভাবেই নাকি এদিক-ওদিক করা সম্ভব নয় অভিনেত্রীর পক্ষে। তাঁর ঘনিষ্ঠমহলে আলোচনা এমনটাই।

Advertisement

উল্লেখ্য, ২০১৭ সালে প্রথম ‘মেট গালা’য় অভিষেক হয় প্রিয়ঙ্কার। সে বার তাঁর পরনে ছিল র‌্যাল্‌ফ লরেনের তৈরি একটি ট্রেঞ্চ কোট। তাঁর সঙ্গে ছিলেন নিক জোনাস। পরের বছর তাঁরা বিয়ে করেন। সে বছর ‘মেট গালা’য় প্রিয়ঙ্কার পরনে ছিল লাল ভেলভেটের গাউন। ২০১৯ সালে অভিনেত্রীর ‘কেজ লুক’ নিয়ে বিস্তর চর্চা হয়। ২০২৩ সালে ভ্যালেন্টিনো কোটিওরের তৈরি কালো স্যাটিনের গাউন পরেছিলেন প্রিয়ঙ্কা। এই বছরে নতুন সাজে নায়িকার দেখা মিলবে কি না সেটাই দেখার অপেক্ষা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement