Priyanka Chopra

‘অনেক সময় দুর্বল হয়ে পড়ি,’ নিত্যদিন কটাক্ষের মুখে কী ভাবে ঘুরে দাঁড়ান প্রিয়ঙ্কা?

পেশার তাগিদেই মানসিক ভাবে দৃঢ় হতে হয় তারকাদের। তবু মন ভাঙে প্রিয়ঙ্কার। জানালেন, দুর্বল হয়ে পড়েন তিনিও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৭
Share:

প্রিয়ঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যম যেমন মুহূর্তে কাউকে জনপ্রিয় করতে পারে, তেমনই কাউকে কুখ্যাত করতেও সময় নেয় না। জীবনের উত্থান-পতনের এমন রসায়নের সঙ্গে খুব ভাল ভাবেই পরিচিত তারকারা। সর্বক্ষণই ক্যামেরার সামনে তাঁরা। পান থেকে চুন খসলেই জোটে গালমন্দ। পেশার তাগিদেই মানসিক ভাবে দৃঢ় হতে হয় তাঁদের। তবু মন ভাঙে। প্রিয়ঙ্কা জানালেন, দুর্বল হয়ে পড়েন তিনিও।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা বলেন, ‘‘মাঝে মাঝে খুব কষ্ট হয়। মনে হয়, মানুষ এমন খারাপ কথা বলছেন কেন? তাঁরা তো আমাকে ব্যক্তিগত ভাবে চেনেন না। আমার জীবনের কোনও একটা ঘটনা থেকে আমাকে কি সত্যিই খারাপ মানুষ হিসাবে দাগিয়ে দেওয়া যায়? মাঝে দুর্বল হয়ে পড়ি। কিন্তু ফের উঠে দাঁড়াই। আসলে রাস্তা খুব সহজ নয়। প্রতি বার ঘুরে দাঁড়ানো বেশ কঠিন। আমি জীবনের ইতিবাচক দিক নিয়ে ভাবি ও নিজের কাজ নিয়ে থাকি।’’

এই মুহূর্তে হলিউডে কাজ করছেন প্রিয়ঙ্কা। তবে ‘বারাণসী’ ছবির মাধ্যমে আট বছর পরে ভারতীয় ছবিতে দেখা যাবে তাঁকে। আগামী বছর এপ্রিল মাসে মুক্তি পাবে এই ছবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement