raima sen

Raima Sen: রাইমার আফসোস, বিনোদনেই কেটে গেল অর্ধেক জীবন! বাকিটা...

কবির আক্ষেপ, ‘অনেক খেলেছ। এ বার বিদায়!’ একই কথা কি বলতে চাইছেন রাইমাও?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২১ ১৮:৪৮
Share:

রাইমা সেন।

৪০ পেরিয়েছেন রাইমা সেন। পর্দায় অনেক রোমান্স করেছেন সুচিত্রা সেনের নাতনি। কিন্তু ব্যক্তিগত জীবনে? সাতপাক ঘোরেননি এখনও। সেই আফসোসেই কি ভুগছেন মুনমুন সেনের বড় মেয়ে? তাঁর ইনস্টাগ্রাম স্টোরি বলছে, তেমনই কিছু হয়ে থাকবে।

নেটমাধ্যম বলছে, সুফি কবি জালালউদ্দিন রুমির কবিতার কয়েকটি পঙক্তি ধার করে বাকিদের মতোই রাইমাও সম্ভবত নিজের মনের কথা সামনে এনেছেন।


Advertisement

রাইমার ইনস্টাগ্রাম স্টোরি।

পঙক্তির আক্ষরিক অর্থ, অন্যের বিনোদনেই কেটে গেল অর্ধেক জীবন। বাকিটা কাটল অকারণ আশঙ্কা, দুশ্চিন্তায়। তার পরেই কবির নিজের প্রতি নিজের আক্ষেপ, ‘অনেক খেলেছ। এ বার বিদায় নাও!’ রুমির উক্তি কি রাইমার মনের কথা হয়ে উঠেছে স্টোরিতে? অভিনেত্রী বহু বছর বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত। হিন্দি এবং বাংলা ছবি, ওয়েব সিরিজ মিলিয়ে বেশ ব্যস্ত তিনি। এ ভাবেই দর্শকদের মনোরঞ্জন করতে গিয়ে পেরিয়ে গিয়েছে অনেকটা সময়। নিজের দিকে আর তাকানোর অবকাশই পাননি কি রাইমা? এহেন পোস্টের অর্থ বার করতে নেমেছেন অনেক অনুরাগীই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement