Rajeev Khandelwal

‘ভিড়ের অংশ হতে চাইনি’, একের পর এক ধারাবাহিকে সুযোগ পেয়েও কেন রাজি হননি রাজীব?

জনপ্রিয় ‘কহী তো হোগা’ ধারাবাহিকের পরে ছোটপর্দায় কাজের অনেক সুযোগ এসেছিল তাঁর। কিন্তু গড্ডলিকা প্রবাহে গা ভাসাতে রাজি ছিলেন না রাজীব। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তিনি অনেক ধারাবাহিকের প্রস্তাবই ফিরিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১৩:৪৭
Share:

রাজীব কেন ফিরিয়েছিলেন কাজের প্রস্তাব? ছবি: সংগৃহীত।

হিন্দি ছোটপর্দার পরিচিত মুখ অভিনেতা রাজীব খন্ডেলবাল। ‘কহী তো হোগা’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান রাজীব। তার পরে একাধিক অনুষ্ঠান, সিনেমা এবং ওয়েব সিরিজ়ে দেখা গিয়েছে তাঁকে। তবে এই ধারাবাহিকের আর কোনও সংস্করণ দেখতে রাজি নন রাজীব। বরং তাঁর মনে গেঁথে রয়েছে অন্য একটি চরিত্র।

Advertisement

জনপ্রিয় ওই ধারাবাহিকের পরে ছোটপর্দায় কাজের অনেক সুযোগ এসেছিল তাঁর। কিন্তু গড্ডলিকা প্রবাহে গা ভাসাতে রাজি ছিলেন না রাজীব। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তিনি অনেক ধারাবাহিকের প্রস্তাবই ফিরিয়েছিলেন, যাতে দর্শকের মনে একঘেয়েমি না তৈরি হয়। তিনি বলেন, “আমি ‘লেফ্‌ট রাইট লেফ্‌ট’ বলে একটি ধারাবাহিকে অভিনয় করতাম। সেনাকর্মীর চরিত্রে আমার অভিনয় নিয়ে অনেকেই এখনও প্রশংসা করেন। বহু মহিলা সেনাকর্মী নাকি ওই চরিত্র দেখে অনুপ্রাণিত হন। তাই ওই গল্প নিয়ে যদি নতুন করে কিছু ভাবা হয়, তা হলে খুশি হব। আসলে আমি কখনও ভিড়ের অংশ হতে চাইনি।”

উল্লেখ্য, রাজীব ছাড়াও এই ধারাবাহিকে অভিনয় করেছিলেন শ্বেতা সালভে, হর্ষদ চোপড়া এবং অর্জুন বিজলানির মতো একাধিক জনপ্রিয় অভিনেতা। সেনা অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতে আসা ক্যাডেটদের জীবন ও সংগ্রাম নিয়েই তৈরি হয়েছিল এই জনপ্রিয় ধারাবাহিক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement