Rajinikanth

‘আমার দিকে কেউ ফিরে তাকাল না’! কোন ঘটনা রজনীকান্তের অহঙ্কার ভেঙে চুর চুর করে দেয়?

রজনীকান্তের সঙ্গে এমন একটা ঘটনা ঘটে, যাতে এক মুহূর্তের মধ্যে তিনি সাফল্যের চূড়া থেকে মাটিতে এসে পড়েন। অহঙ্কার চূর্ণ হয়ে যায় সে দিন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৯:৫৫
Share:

রজনীকান্ত। ছবি: সংগৃহীত।

৭৪-এর রজনীকান্তকে পর্দায় দেখতে আজও সিনেমাহলে ভিড় জমে ভক্তদের। প্রথম সপ্তাহেই একশো কোটি টাকার ব্যবসা করে ফেলে তাঁর ছবি! তামিলনাড়ুর দর্শকের কাছে তিনি ‘তলইভা’। শুধু তা-ই নয়, কারও কারও কাছে তিনি দেবতুল্য। তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি কখনও। কিন্তু এক বার এমন একটা ঘটনা ঘটে তাঁর সঙ্গে, যেন এক মুহূর্তের মধ্যে তিনি সাফল্যের চূড়া থেকে মাটিতে এসে পড়েন। তারকার অহঙ্কার চূর্ণ হয়ে যায় সে দিন।

Advertisement

সম্প্রতি আধ্যাত্মিক ধর্মগুরু রবিশংকরের ‘আর্ট অফ লিভিং ফাউন্ডেশন’-এ গিয়েছিলেন রজনীকান্ত। আশ্রমের ৪৫ বছর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে বেঙ্গালুরুতে যান তিনি। সেখানেই তাঁর জীবনের এই অভিজ্ঞতার কথা ভাগ করে নেন।

রজনীকান্ত জানান, ওই আশ্রমে যখন তিনি প্রথম যান, দেখেছিলেন কেউ তাঁর দিকে ফিরেও তাকাচ্ছে না। রজনীর কথায়, ‘‘আমি ভেবেছিলাম অন্য স্থানের মতো এখানেও মানুষ আমাকে চিনতে পারবে। ওই আশ্রমে তামিলনাড়ুর বহু মানুষ ছিল। মিথ্যে বলব না, একটা লোকও আমার দিকে দেখছিল না। সেই সময়ে আমি বুঝেছিলাম আধ্যাত্মিকতার শক্তি কতটা! বুঝেছিলাম সত্যিকারের স্টারডম কাকে বলে।’’ রজনীকান্ত ওই আধ্যাত্মিক গুরুর আশ্রমে সে বার গিয়েছিলেন দু’দিনের জন্য। কিন্তু সেখানকার প্রকৃতি তাঁর মন কেড়ে নেয়। প্রায় দশ দিন সেখানে থেকে তার পর বাড়ি ফেরেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement