Salman-Arbaaz

সলমনের পরে এ বার আরবাজ়! হঠাৎ কেন নিজের বাড়ি বিক্রির সিদ্ধান্ত নিলেন নায়কের ভাই?

অন্ধেরী ওয়েস্ট-এর লোখন্ডওয়ালা কমপ্লেক্সের টাওয়ার বি-তে একটি ফ্ল্যাট ছিল আরবাজ়ের। ১,৩৬৯ বর্গফুটের ফ্ল্যাট ছাড়াও আরবাজ়ের নামে ছিল গাড়ি রাখার দুটি জায়গা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১৩:৪৫
Share:

সলমনের পরে এ বার আরবাজ়ও তাঁর ফ্ল্যাট বিক্রি করে দিলেন? ছবি: সংগৃহীত।

খান পরিবারের উপর দিয়ে একের পর এক ঝড় বয়ে গিয়েছে। লরেন্স বিশ্নোইয়ের হুমকি বছরখানেক ধরে ধাওয়া করছে সলমন খানকে। ফলে তটস্থ পরিবারের সবাই। এরই মধ্যে খবর, সলমনের ভাই আরবাজ় খান কোটি টাকার সম্পত্তি বিক্রি করে দিয়েছেন। অন্দরের খবর, সাড়ে ছয় কোটি টাকায় নিজের ফ্ল্যাট বিক্রি করেছেন আরবাজ়। যদিও বাড়ি বিক্রির প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি অভিনেতা।

Advertisement

অন্ধেরী ওয়েস্ট-এর লোখন্ডওয়ালা কমপ্লেক্সের টাওয়ার বি-তে একটি ফ্ল্যাট ছিল আরবাজ়ের। ১,৩৬৯ বর্গফুটের ওই ফ্ল্যাট ছাড়াও আরবাজ়ের নামে ছিল গাড়ি রাখার দুটি জায়গা। সেগুলোও একসঙ্গে বিক্রি করেছেন সলমনের ভাই। অন্দরের খবর অনুযায়ী, যে ব্যক্তি আরবাজ়ের থেকে তাঁর বাড়ি এবং গ্যারেজ কিনেছেন, তিনি ৩৯ লক্ষ টাকা খরচ করেছেন শুধু স্ট্যাম্প ডিউটিতে।

২০২৫ সালে সলমনও নিজের একটি ফ্ল্যাট বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন। বান্দ্রা ওয়েস্ট-এর একটি ফ্ল্যাট বিক্রি করে দেন ৫.৩৫ কোটি টাকায়। সলমন নিজে থাকেন বান্দ্রা এলাকায় সমুদ্রমুখী ‘গ্যালাক্সি’ আবাসনের মধ্যে একটি এক কামরার ফ্ল্যাটে। যদিও মুম্বই শহরে বিভিন্ন জায়গায় ফ্ল্যাট আছে তাঁর। এ ছাড়াও, পনবেলে একটি খামারবাড়ি আছে অভিনেতার। এ বার ‘গ্যালাক্সি’ আবাসন থেকে প্রায় দু’কিলোমিটার দূরে অবস্থিত বিলাসবহুল ফ্ল্যাটটি বিক্রি করে দেন অভিনেতা। প্রায় ১,৩১৮ বর্গফুটের এই ফ্ল্যাটের বিক্রির রেজিস্ট্রেশন মূল্যই প্রায় ৩২ লক্ষ টাকা। বান্দ্রা ওয়েস্ট মুম্বইয়ের অন্যতম অভিজাত এলাকা। শাহরুখ খান থেকে আলিয়া ভট্ট, কৃতি সেনন অধিকাংশ তারকাই ওই এলাকার বাসিন্দা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement