Salman Khan

মাথায় পাগড়ি, কপালে তিলক, সলমনের মুখে চোখা মরাঠি সংলাপ! অনুরাগীদের কী চমক দিলেন ভাইজান?

ছবিতে ছত্রপতি শিবাজী মহারাজের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রিতেশ দেশমুখ। এই ছবিতে শিবাজীর দেহরক্ষীর চরিত্রে কয়েক ঝলক অভিনয় করেছেন সলমন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১২:৪১
Share:

সলমনকে নিয়ে কেন উত্তেজিত অনুরাগীরা? ছবি: সংগৃহীত।

মাথায় জড়ানো ইটরঙা পাগড়ি, কপালে লাল রঙের তিলক কাটা, কালো গোঁফ—নতুন রূপে পর্দায় এলেন সলমন খান। রিতেশ দেশমুখের ‘রাজা শিবাজী’ ছবিতে অতিথি শিল্পী হিসাবে দেখা যাবে ভাইজানকে। নায়কের কয়েক সেকেন্ডের ঝলক চোখে পড়তেই খুশি অনুরাগীরা।

Advertisement

রিতেশ এবং জেনেলিয়া ডিসুজ়ার এই ছবিতে যে সলমনকে দেখা যাবে, এই ধারণা ছিল না কারও। বলা যেতে পারে সলমন-ভক্তদের জন্য এটা উপরি পাওনা। বেশ কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে চারিদিকে। যেখানে তলোয়ার হাতে সলমনকে দেখে উত্তেজিত অনুরাগীরা। প্রেক্ষাগৃহের মধ্যেই নিজেদের আনন্দ প্রকাশ করতে দেখা যায় ভাইজানের ভক্তদের।

ছত্রপতি শিবাজীর দেহরক্ষীর ভূমিকায় দেখা যাবে সলমনকে। ছবি: সংগৃহীত।

এক্স হ্যান্ডেলে ছড়িয়ে পড়েছে বেশ কিছু ভিডিয়ো। এই ছবিতে শিবাজীর দেহরক্ষী জীবা মাহালের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। ৬০ বছর বয়সী এই অভিনেতাকে হাতে তলোয়ার নিয়ে মারকাটারি ‘এন্ট্রি’ নিতে দেখা যায়।

Advertisement

ঠোঁটের উপরে কালো পাতলা গোঁফ ও কপালে তিলক, এবং তিনি দাঁড়িয়ে আছেন রিতেশের পাশে। যিনি ছবিতে ছত্রপতি শিবাজী মহারাজের চরিত্রে অভিনয় করছেন। একই সঙ্গে সলমনের মুখেও মরাঠি ভাষায় শক্তিশালী সংলাপ শোনা যাচ্ছে। ছত্রপতি শিবাজীকে কেন্দ্র করে তৈরি হওয়া ছবি নিয়ে আলোচনার শেষ নেই।

রিতেশ এবং জেনেলিয়া দু’জনে চুটিয়ে প্রচারও চালাচ্ছিলেন এই ছবির। ঝলকমুক্তি অনুষ্ঠানে এসে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন রিতেশ। তাই দেখে চোখে জল এসে যায় জেনেলিয়ারও। এই ছবি নির্মাণের নেপথ্যে যাঁরা আছেন, তাঁদের ধন্যবাদ জানান অভিনেতা। রিতেশের বলেছিলেন, “আমি সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন ও ‘রাজা শিবাজী’র গোটা টিমকে ধন্যবাদ জানাই এই ছবির অংশ হয়ে ওঠার জন্য। অভিষেক আমার পাশে ভাইয়ের মতো থেকেছেন।” ছবির প্রযোজনা করেছেন জ্যোতি দেশপাণ্ডে ও জেনেলিয়া নিজেও। তবে কেউ ঘুণাক্ষরেও টের পাননি যে এই ছবিতে দেখা পাওয়া যাবে সলমনেরও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement