Sara Ali Khan

Sara Ali Khan: কার্তিকের কথা মনে পড়েছে সারার? নায়ক-নায়িকাকে নিয়ে ফের জল্পনা নেটমাধ্যমে

গত বছর ইমতিয়াজ আলির ‘লাভ আজ কাল’ ছবিতে অভিনয় করার সময় সারা এবং কার্তিকের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জুন ২০২১ ২৩:১১
Share:

সারা আলি খান।

দিদি সারা আলি খানের পদাঙ্ক অনুসরণ করে এখনও বলিউডে পা রাখেননি ইব্রাহিম আলি খান। তবে ইনস্টাগ্রামে সারার বিভিন্ন মজার ভিডিয়োয় দেখা যায় তাঁকে। শুক্রবার সে রকমই এক মজার ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী।

Advertisement

সেখানে দেখা যাচ্ছে, পোষ্যের সঙ্গে নাচ করছেন ইব্রাহিম। সেই মজার মুহূর্তকে লেন্সবন্দি করে কার্তিক আরিয়ানের ‘প্যায়ার কা পঞ্চনামা’ ছবির ‘বন গয়া কুত্তা’ গানটি জুড়ে দিয়েছেন সারা। পুরো ভিডিয়োতে সইফ-পুত্র যদিও এক বারও মুখ তুলে তাকাননি ক্যামেরার দিকে।

গত বছর ইমতিয়াজ আলির ‘লাভ আজ কাল’ ছবিতে অভিনয় করার সময় সারা এবং কার্তিকের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু ছবি মুক্তি পাওয়ার পরেই সম্পর্ক ভেঙে যায় তাঁদের। শোনা গিয়েছিল, একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছিলেন কার্তিক এবং সারা। তবে প্রাক্তন প্রেমিকের ছবির গানকে সুযোগ বুঝে বেশ কাজে লাগালেন সইফ-কন্যা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement