Rashmika Mandanna Shahid Kapoor Controversy

ছবির প্রচারে ‘অস্বস্তিকর’ মুহূর্ত! শাহিদ-রশ্মিকার মধ্যে দূরত্ব তৈরি হল? উত্তর দিলেন ‘ককটেল ২’ জুটি

আপাতত, ‘ককটেল ২’ ছবির প্রচারে ব্যস্ত ছবির গোটা টিম। যে ভিডিয়ো ছড়িয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে, চিত্রগ্রাহকদের সামনে পোজ় দেওয়ার সময় রশ্মিকার কাঁধে হাত রাখছেন শাহিদ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১০:৫৬
Share:

‘ককটেল ২’ ছবির প্রচারে রশ্মিকা-শাহিদ-কৃতি। ছবি: সংগৃহীত।

এই প্রথম বার বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন শাহিদ কপূর ও রশ্মিকা মন্দানা। ‘ককটেল ২’ ছবির অপেক্ষায় অনুরাগীরা। কিন্তু, ছবিমুক্তির আগেই কি ফাটল ধরল শাহিদ ও রশ্মিকার বন্ধুত্বে। সম্প্রতি, একটি ভিডিয়ো ছড়িয়েছে, যা দেখে এমনই গুঞ্জন। এ বার ওই ঘটনার প্রতিক্রিয়া দিলেন শাহিদ ও রশ্মিকা। ঠিক কী হয়েছিল?

Advertisement

আপাতত, নতুন ছবির প্রচারে ব্যস্ত ছবির গোটা টিম। যে ভিডিয়ো ছড়িয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে, চিত্রগ্রাহকদের সামনে পোজ় দেওয়ার সময় রশ্মিকার কাঁধে হাত রাখছেন শাহিদ। কিন্তু অভিনেতার ছোঁয়া লাগতেই যেন ছিটকে সরে গেলেন অভিনেত্রী। এই ছোট্ট মুহূর্তই নিমেষে ভাইরাল হয়ে যায়। রশ্মিকার শরীরী ভাষার বিশ্লেষণ থেকে শুরু করে নানা জল্পনা শুরু করেন নেটাগরিকেরা। অনেকেই দাবি করেন, নিশ্চয়ই শাহিদের উপরে কোনও কারণে আগে থেকেই বিরক্ত বা ক্ষিপ্ত ছিলেন অভিনেত্রী, তাই ওই ধরনের কীর্তি করে বসেন।

যদিও, প্রথমে এই বিতর্ক নিয়ে শাহিদ বা রশ্মিকা, কেউই মুখ খোলেননি। তবে এর দিনকয়েক পরে আবার একটি প্রচারানুষ্ঠানে পৌঁছোন তাঁরা। সেখানে ছিলেন তাঁদের সহ-অভিনেত্রী কৃতি সেননও। এ বারও পোজ় দেওয়ার পালা। ছবিশিকারিদের সামনে এ বার শাহিদই অঙ্গভঙ্গি করে আগের দিনে রশ্মিকার প্রতিক্রিয়া করে দেখান। তবে সবটাই মজার ছলে। যা দেখে প্রবল জোরে হাসতে থাকেন রশ্মিকা।

Advertisement

বলাই বাহুল্য, রশ্মিকা ও শাহিদের মধ্যে কোনও তিক্ততার অবকাশ নেই। হয়তো সে দিন আচমকা শাহিদ কাঁধে হাত রাখতে চমকেই গিয়েছিলেন অভিনেত্রী। তবে তাঁদের বন্ধুত্ব যে অটুট রয়েছে, তা পরিষ্কার হয়ে যায় পরের দিনই। প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া না জানালেও তাঁদের অভিব্যক্তিতেই স্পষ্ট যে, রশ্মিকা ও শাহিদের মধ্যে কোনও বিবাদ নেই।

কাজের ক্ষেত্রে, ‘ককটেল ২’ মুক্তির পরে শাহিদের জনপ্রিয় ওয়েব সিরিজ় ‘ফরজ়ি’র দ্বিতীয় সিজ়নের অপেক্ষায় অনুরাগীরা। অন্য দিকে, সম্প্রতি অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া রশ্মিকাকে ‘পুষ্পা ৩’ ও ‘অ্যানিম্যাল পার্ক’-এর বহু আলোচিত সিক্যুয়েলে দেখা যেতে পারে বলে আশায় অনুরাগীরা। আর কৃতি এখনও তাঁর পরবর্তী ছবির ঘোষণা করেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement