kiara advani

সাত মাসের অন্তঃসত্ত্বা কিয়ারার সঙ্গে কী এমন ঘটে যে, ভয়ে কাঁটা হয়ে যান সিদ্ধার্থ?

অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং করতে গিয়েও রেহাই মেলেনি কিয়ারার। সেখানে কী ঘটে অভিনেত্রীর সঙ্গে, ফাঁস করলেন নিরাপত্তাকর্মী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৭:৪২
Share:

(বাঁ দিকে) কিয়ারা আডবাণী, (ডান ডিকে) সিদ্ধার্থ মলহোত্র। ছবি: সংগৃহীত।

২০২৩ সালে জৈসলমেরে ধুমধাম করে বিয়ে হয় সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর। বিয়ের দেড় বছরের মাথায় কন্যাসন্তানের অভিভাবক হন তারকাদম্পতি। অন্তঃসত্ত্বা অবস্থায় খুব একটা সিনেমার কাজ করতে দেখা যায়নি কিয়ারাকে। মেট গালার মঞ্চে দেখা গিয়েছে তাঁকে, কিছু বিজ্ঞাপনের শুটিংও করেছেন। কিন্তু, অন্তঃসত্ত্বা অবস্থায় নাকি কিয়ারার সঙ্গে ঘটে এক সাংঘাতিক ঘটনা?

Advertisement

যে কোনও তারকার দায়িত্বে থাকেন নিরাপত্তারক্ষীরা। কখনও তাঁদের ভাড়া করা হয়, কখনও আবার তারকাদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী থাকেন। সিদ্ধার্থের সর্ব ক্ষণের ছায়াসঙ্গী জ়িশান কুরেশী জানান, সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় কিয়ারা একটা বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য বাইরে যান। সিদ্ধার্থ ভয়ে ছিলেন। যদিও কিয়ারার নিজস্ব নিরাপত্তারক্ষী রয়েছেন, তবুও সিদ্ধার্থ আশ্বস্ত হতে পারেননি। তখন অভিনেতা নিজের নিরাপত্তারক্ষী জ়িশানকে পাঠান।

জ়িশানের কথায়, “কিয়ারার সঙ্গে আগে থেকেই একজন দেহরক্ষী ছিলেন। কিয়ারা তখন সাত মাসের অন্তঃসত্ত্বা। সিদ্ধার্থ আমাকে জানান যে, কিয়ারার ২-৩ দিনের একটি ব্র্যান্ড শুট আছে এবং আমাকে তাঁর সঙ্গে যেতে হবে। কিয়ারার দেখভাল করতে হবে। যার ফলে আমাকে বাড়তি সর্তক থাকতে হয়েছিল। সিদ্ধার্থ এমনিতেই কিয়ারাকে নিয়ে ভয় পাচ্ছিলেন। তাই সে বার বেশ কড়া হতে হয় আমাকে।”

Advertisement

জ়িশান জানান, শুটের দিন যখন কিয়ারা ভ্যানিটি ভ্যান থেকে নামছিলেন, তখন এক নামী সংস্থার পোশাক পরা এক ব্যক্তি নিজস্বী তোলার জন্য অভিনেত্রীর একেবারে কাছে চলে আসেন। শুধু তা-ই নয়, অভিনেত্রীকে নাকি তিনি জড়িয়ে ধরার চেষ্টাও করছিলেন। কিয়ারা একা ছিলেন না, তাঁর সঙ্গে ছিলেন ঈশা অম্বানী। নাছোড় ভদ্রলোক নাকি কারও কথাই শুনতে রাজি ছিলেন না। সেখানে কথা কাটাকাটি শুরু হয়। অবস্থা এমন হয় যে, ঠায় দাঁড়িয়ে ছিলেন ওই ভদ্রলোক। তিনি নাকি কিয়ারাকে আলিঙ্গন করে তবেই যাবেন। শেষপর্যন্ত ঈশার দাদা আকাশ অম্বানীর সহকারীর তৎপরতায় গোটা বিষয়টি নিয়ন্ত্রণে আসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement