Sonakshi Sinha

পাকিস্তানি অভিনেতাদের প্রতি দরদ! দিলজিতের ছবি নিয়ে বিতর্কের কড়া জবাব দিলেন সোনাক্ষী!

ভারতে ‘সর্দারজি ৩’ ছবির মুক্তি নিষিদ্ধ। পাকিস্তানের শিল্পীরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এ বার তাঁদের চুপ করিয়ে দিলেন সোনাক্ষী!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ১৫:১৮
Share:

(বাঁ দিকে) দিলজিৎ দোসাঞ্জ (ডান দিকে) সোনাক্ষী সিন্‌হা ছবি: সংগৃহীত।

ভিন্‌ ধর্মে বিয়ে করে বেশ সমালোচিত হয়েছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিন্হা। স্বামী জ়াহির ইকবাল মুসলিম। সোনাক্ষীর বিয়েতে তাই অনুপস্থিত ছিলেন তাঁর দুই দাদা। পহেলগাঁওয়ে নিরাপরাধ পর্যটকদের উপর জঙ্গি হামলার কড়া নিন্দা করেছিলেন অভিনেত্রী। হামলার ঘটনার পরেই ভারত-পাকিস্তানের শিল্পীদের সাংস্কৃতিক আদানপ্রদানও বন্ধ। সম্প্রতি দিলজিৎ দোসাঞ্জের ‘সর্দারজি ৩’ ছবি নিয়ে বিস্তর বিতর্ক চলছে চারপাশে। কারণ, ছবির নায়িকা হানিয়া আমির, যিনি পাকিস্তানি অভিনেত্রী। ভারতে এই ছবির মুক্তি নিষিদ্ধ হয়েছে। পাকিস্তানের শিল্পীরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন, পক্ষ নিয়েছেন দিলজিতের। এ বার পাকিস্তানি শিল্পীদের পাল্টা উত্তর দিলেন সোনাক্ষী!

Advertisement

ছবির নায়িকা হানিয়া আমিরের অসংখ্য ভক্তও রয়েছে ভারতে। তাঁরাও এই ছবি নিয়ে উচ্ছ্বসিত। কিন্তু পাক অভিনেত্রী ‘অপারেশন সিঁদুর’-এর সমালোচনা করায় বিষয়টি সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নেয়। তাঁর অভিনীত ‘সর্দারজি ৩’ ছবি নিষিদ্ধ করার দাবি ওঠে। গত ১১ জুন সেন্সর বোর্ডের কাছে এফডব্লিউআইসিই এই ছবিকে ছাড়পত্র না দেওয়ার আর্জি জানায়। শেষ অবধি ছবিটি ছাড়পত্র পায়নি। দিলজিৎ নিজেই জানিয়েছেন, এই ছবি শুধু আন্তর্জাতিক ক্ষেত্রে মুক্তি পাবে। পাকিস্তানের ইসলামাবাদ, করাচি ও লাহোরের মতো শহরে ২৭ জুন মুক্তি পাচ্ছে এই পঞ্জাবি ছবি। অনেক পাকিস্তানি অভিনেতা দিলজিতের পক্ষ নিয়েছেন। এই প্রসঙ্গে সোনাক্ষী প্রশ্ন তুলেছিলেন, ‘‘ওঁরা কি ভারতের শিল্পীদের ওঁদের দেশে কাজ করতে দেন? আমি আমার দেশের সার্বভৌমত্ব এবং দেশের সিদ্ধান্তের পক্ষে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement