Debchandrima Singharoy

দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায়! কবে থেকে শুরু করবেন ছোটপর্দার শুটিং?

গত দু’বছরে সে ভাবে অভিনেত্রী দেবচন্দ্রিমাকে দেখা যায়নি। বরং তিনি মন দিয়েছিলেন ব্যবসার কাজে। অন্দরের আলোচনা, আসন্ন ধারাবাহিক ‘ফিতুর’-এ দেখা যাবে দেবচন্দ্রিমাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১৭:৫৫
Share:

আবার ধারাবাহিকে দেখা যাবে দেবচন্দ্রিমাকে? ছবি: সংগৃহীত।

আবার ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। টলিপা়ড়ার অন্দরের খবর এমনই। তবে সূত্র বলছে, বাংলা নয়, হিন্দি ধারাবাহিকে নায়িকাকে দেখা যাবে। আগেও হিন্দি ধারাবাহিকে কাজ করেছেন তিনি। মাঝে অনেক দিন ছোটপর্দা থেকে দূরে ছিলেন। এ বার কোন রূপে দেখা যাবে তাঁকে?

Advertisement

ধারাবাহিক নিয়ে বিস্তারিত তেমন কিছু জানা যায়নি। গত দু’বছরে অভিনেত্রী দেবচন্দ্রিমা সে ভাবে কোনও কাজ করেননি। বরং তিনি মন দিয়েছিলেন ব্যবসার কাজে। অন্দরের আলোচনা, আসন্ন ধারাবাহিক ‘ফিতুর’-এ মুখ্য চরিত্র হিসাবে দেখা যাবে তাঁকে। নায়ক নাকি এখনও চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে, জুলাই মাস থেকেই শুটিং শুরু হয়ে যাবে হিন্দি ধারাবাহিকের।

দু’বছর পরে ছোটপর্দায় দেখা যাবে নায়িকাকে? ছবি: সংগৃহীত।

আগে ‘সোহাগান চুড়েল’ নামক হিন্দি ধারাবাহিকে প্রথম বার দেখা গিয়েছিল তাঁকে। যে ধারাবাহিকে নিয়া শর্মা, জ়ইন ইবাদ খান এবং আরাধ্য শর্মার সঙ্গে একফ্রেমে দেখা গিয়েছিল দেবচন্দ্রিমাকে। যদিও এখনও পর্যন্ত নতুন কাজ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি দেবচন্দ্রিমা। আনন্দবাজার ডট কম-এর তরফে নায়িকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু অভিনেত্রীর তরফে মেলেনি কোনও উত্তর।

Advertisement

সম্প্রতি, তাঁর সমাজমাধ্যমে ঢুঁ দিলে দেখা যাবে শুধুই ঘুরে বেড়ানোর ছবি। বন্ধু কিরণ মজুমদারের সঙ্গে বিদেশে ঘুরতে গিয়েছিলেন তিনি। একসঙ্গে আনন্দের মুহূর্ত ফ্রেমবন্দি করতে ভোলেননি নায়িকা। কিছু দিন আগে অভিনেত্রী অদ্রিজা রায়ের বাগ্‌দান অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাঁকে। সেই সময় প্রেম, বিয়ে, সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়েছিল দেবচন্দ্রিমাকে।

সম্পর্ক নিয়ে এখন তাঁর স্পষ্ট ধারণা, “সম্পর্ক না টেকাতে পারলে, আলোচনার মাধ্যমে সেটা শেষ করে বেরিয়ে আসা উচিত। থাকতেও পারছি না, আবার বেরোতেও পারছি না, এটা খুব অসুস্থ সম্পর্কের লক্ষণ।” অভিনেত্রী প্রেমে বিশ্বাসী। তাই মনের মধ্যে একটা ধারণা রয়েছে, ভবিষ্যতে কেমন সঙ্গী চান। দেবচন্দ্রিমার স্বীকারোক্তি, “বিশ্বস্ত হবে, ভালবাসবে, সম্মান করবে, এটা তো মূল চাহিদা। সেই সঙ্গে এখন চাইব, সঙ্গী যেন আমার কাজের জায়গাটা বোঝে। আমি কী ভাবে নিজের জায়গা তৈরি করেছি, সেটা বোঝার ক্ষমতা যেন তার থাকে। আসলে এখন ভালবাসার থেকে সম্মান করাটা বেশি জরুরি।”

বান্ধবী অদ্রিজার বাগ্‌দান অনুষ্ঠানে দেবচন্দ্রিমা। ছবি: ইনস্টাগ্রাম।

সম্পর্কে থাকাকালীন ভালবাসা প্রকাশ করেন অনেকেই। সেই সম্পর্কটা শেষ হয়ে যেতেই প্রাক্তনের নামে বিষোদ্গারও করেন। এমন আচরণ পছন্দ নয় দেবচন্দ্রিমার। একসময়ে যে সম্পর্কটা ছিল, তারও কিছু সম্মান প্রাপ্য রয়েছে বলেই মনে করেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement