লাল গালিচায় কী ঘটল সানির সঙ্গে? ছবি: সংগৃহীত।
সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে দেখা যায় সানি লিওনিকে। তাঁর সঙ্গে ছিলেন স্বামী ড্যানিয়েল ওয়েবার। লাল গালিচায় হেঁটে আসছেন। হঠাৎই ক্যামেরার সামনেই ঘটে গেল বিপত্তি। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামতে হল সানির স্বামীকে।
সোমবার রাতে স্বামীর হাত ধরেই অনুষ্ঠানস্থলে ঢোকেন। অভিনেত্রীর পরনে ছিল বাদামি রঙের গাউন। সেই গাউনের বেশ কিছুটা অংশ আলগা হয়ে উন্মোচিত হয়ে পড়ে। যার ফলে শরীরের বেশ কিছুটা অংশ উন্মক্ত হয়ে যায়। ক্যামেরার সামনে বুকের একটা অংশ উন্মুক্ত হয়ে যেতেই সঙ্গে সঙ্গে স্ত্রীকে সর্তক করেন ড্যানিয়েল। ক্যামেরায় পোজ় দেওয়ার আগে সানিকে আড়াল করে দাঁড়িয়ে পড়েন তিনি। লাল গালিচায় পোশাক ঠিক করেন অভিনেত্রী। তার পর ক্যামেরার সামনে হাসিমুখে পোজ় দেন।
পোশাক নিয়ে অস্বস্তিতে সানি। ছবি: সংগৃহীত।
সানিকে নিয়ে এমন তৎপরতা দেখে নেটাগরিকরা প্রশংসায় ভরিয়ে দেন ড্যানিয়েলকে। কেউ তাঁর স্বামীকে উদ্দেশ্য করে বলেন, ‘‘একেবারে যোগ্য সঙ্গী পেয়েছেন সানি।’’ কারও কথায়, এমন স্বামী পেতেই নাকি চান মেয়েরা।