Entertainment news

নিজের বাড়ির রান্নাঘরে মৃত অবস্থায় উদ্ধার হলেন জনপ্রিয় টিভি তারকা জাগী জন

জাগী জন কেরলে জনপ্রিয় টেলিভিশন তারকা। এ ছাড়াও তাঁর রান্নার শোর ‘জাগী’স কুকবুক’ও ভীষণ জনপ্রিয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ১৫:৫৮
Share:

জাগী জন। -ফাইল চিত্র।

রান্নাঘরে মৃত অবস্থায় উদ্ধার হলেন টেলিভিশন তারকা এবং জনপ্রিয় শেফ জাগী জন। কেরলের তিরুঅনন্তপুরমের কুরাভানকোনামে তাঁর নিজের বাড়িতেই তাঁকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। সোমবার সন্ধ্যার ঘটনা।

Advertisement

জাগী জন কেরলে জনপ্রিয় টেলিভিশন তারকা। এ ছাড়াও তাঁর রান্নার শোর ‘জাগী’স কুকবুক’ও ভীষণ জনপ্রিয়। মডেলিংও করতেন তিনি।

পুলিশ জানিয়েছে, তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। সোমবার সন্ধ্যায় ফোনে না পেয়ে তাঁর বাড়িতে যান এক বন্ধু। তিনিই প্রথম জাগীকে রান্নাঘরে মৃত অবস্থায় দেখেন। পুলিশকে বিষয়টি জানানোর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মৃতদেহ উদ্ধার করে।

Advertisement

আরও পড়ুন: ‘আপনারা ফিরে যান’, মেরঠে ঢোকার আগেই পুলিশের বাধা, ফিরতে হল রাহুল-প্রিয়ঙ্কাকে

কী ভাবে তাঁর মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, তাঁর দেহে বাইরে থেকে আঘাতের কোনও চিহ্ন ছিল না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement