Thakurpukur Car Accident

ঠাকুরপুকুরকাণ্ড: পুরস্কার দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী, সফল ধারাবাহিকের পরিচালক, কে এই ভিক্টো?

কে এই ভিক্টো? তাঁর নাম জড়িয়ে বাংলা ধারাবাহিকের নায়িকা-অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কের নিরিখে। ছোটখাটো নয়, ভিক্টোর সঙ্গে জুড়েছেন টেলিপাড়ার প্রথম সারির অভিনেত্রীও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ২০:০০
Share:

পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাস। ছবি: ফেসবুক।

রবিবার কলকাতা সাক্ষী থেকেছে এক মারাত্মক দুর্ঘটনার। বেপরোয়া গাড়ি সকালের ভিড় বাজারে ঢুকে পিষে দিয়েছে ছ’জনকে। পরে হাসপাতালে মৃত্যু হয়েছে জখম এক ব্যক্তির। আর ওই বেপরোয়া গাড়ির রাশ যাঁর হাতে ছিল, তিনি ছোট পর্দার পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাস। ঘটনার পরই গ্রেফতার করা হয় তাঁকে। আপাতত সমাজমাধ্যমে চর্চার কেন্দ্রে তিনি। অভিনয় দুনিয়ার প্রায় কেউই দাঁড়াতে রাজি নন তাঁর পাশে।

Advertisement

জানা গিয়েছে, চলতি একটি ধারাবাহিক ছোট পর্দায় ভাল ফল করছে, সেই সাফল্য উদ্‌যাপনেই চ্যানেলের এক কার্যকরী প্রযোজক এবং অভিনেতাদের নিয়ে উল্লাসে মেতেছিলেন ভিক্টো। শনিবার রাত গড়িয়ে সেই উদ্‌যাপন এসে পৌঁছোয় রবিবার সকালেও। তার জেরেই দুর্ঘটনা। কিন্তু কে এই ভিক্টো? তাঁর নাম জড়িয়ে বাংলা ধারাবাহিকের নায়িকা-অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কের নিরিখে। ছোটখাটো নয়, ভিক্টোর সঙ্গে জুড়েছেন টেলিপাড়ার প্রথম সারির অভিনেত্রীও, এমনই খবর। তবে ভিক্টোর সমাজমাধ্যম বলছে অন্য কথা। গত তিন বছর তাঁর পাশে দেখা গিয়েছে শুধু এক নারীকেই।

গত তিন বছরে এক নারীর সঙ্গেই বিভিন্ন সময় ছবি ভাগ করে নিয়েছেন ভিক্টো। ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকে পরিচালকের দায়িত্ব সামাল দিতেন ভিক্টোই।

Advertisement

গত তিন বছরে দোল থেকে দীপাবলি— প্রায় প্রতিটি উৎসবই তিনি কাটিয়েছেন এই এক নারীর সঙ্গেই। যিনি টলিপাড়ার পরিচিত মুখ বলেই শোনা যাচ্ছে। যদিও এই পরিচালককে নিয়ে নায়িকাদের মধ্যে চাপা অসন্তোষও রয়েছে। জানা গিয়েছে, ভিক্টো দীর্ঘ দিন ধরেই মাদকাসক্ত। সে সব নিয়ে মুখ খুলেছেন রুপোলি দুনিয়ার অনেকেই। ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকের জন্য তিনি আবার শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কারও পেয়েছেন। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে সে পুরস্কার নিয়েছেন তিনি। কী হবে ভিক্টোর ভবিষ্যৎ? তা নিয়ে চলছে আলোচনা। বর্তমানে এই পরিচালক সান বাংলার ‘ভিডিও বৌদি’ পরিচালনার দায়িত্ব রয়েছেন।

এ প্রসঙ্গে বার বার উঠে এসেছে সলমন খানের নাম। বলিউডের ভাইজানের বিরুদ্ধেও মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ফুটপাথে শুয়ে থাকা মানুষকে হত্যার অভিযোগ উঠেছিল। তবে শাস্তি হয়নি সে ভাবে। ভিক্টোর কী হবে?

Advertisement


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement