Thalapathy Vijay

বিজয়-তৃষার প্রেম নিয়ে বাড়ছে বিতর্ক, দলের প্রধানকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন কর্মীরা

দলের অন্দরে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে থলপতি বিজয়কে। তৃষার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতেই বিজয়ের সমালোচনায় সরব দলের কর্মীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ২১:১৪
Share:

(বাঁ দিকে) থলপতি বিজয়, (ডান দিকে) তৃষা কৃষ্ণন। ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে দক্ষিণী ছবির জগতে আলোচনা থলপতি বিজয় ও অভিনেত্রী তৃষা কৃষ্ণানের বিবাহ-বহির্ভূত সম্পর্ক ঘিরে। ইতিমধ্যেই অভিনেতার স্ত্রী বিবাহ-বিচ্ছেদের মামলার আবেদন করেছেন। ইতিমধ্যে তৃষাকে নিয়ে সটান একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে বিতর্কে ঘৃতাহুতি দেন বিজয়। এ দিকে, তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসাবে দাঁড়াতে চলেছেন বিজয়। তাঁর আগে দলের অন্দরে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিজয়কে। তৃষার সঙ্গে তাঁর প্রেম নিয়ে প্রশ্ন উঠতেই বিজয়ের সমালোচনায় সরব দলের কর্মীরা।

Advertisement

‘তামিলাগা ভেটরি কাজ়াগম’ (টিভিকে) পার্টির প্রতিষ্ঠাতা তিনি। প্রতিদ্বন্দ্বীরা যেমন কটাক্ষ করছেন, তেমনই নিজের দলের অন্দরেও প্রশ্ন উঠছে তাঁকে নিয়ে। অনেকেই আশঙ্কা করছেন, তিনি হয়তো তৃষাকে বিয়ে করতে পারেন। বছরখানেক আগে বিজেপি ছেড়ে বিজয়ের দলে যোগ দেন এক মহিলা কর্মী। তিনি বলেন, ‘‘রাজ্যের অন্য মহিলাদের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আগে ওঁর নিজের পরিবারকে সম্মান করা উচিত। একজন নেতার নারীদের সম্মান করা উচিত। কিন্তু গতকাল নারী দিবস উদযাপনের সময় তিনি যে বক্তব্য দিয়েছিলেন... তিনি সকলকে বলেছিলেন যে, তাঁর স্ত্রী বিবাহ-বিচ্ছেদের মামলা করেছেন। এটি তার ব্যক্তিগত বিষয়, তাই নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা করতে চান না।’’

ওই মহিলা কর্মী আরও বলেন, ‘‘তিনি (বিজয়) বলেছিলেন, তাঁর ব্যক্তিগত জীবনে যা হচ্ছে, মিডিয়াকে ততটা সময় ব্যয় না করলেও চলবে। ওঁর এই বক্তব্যেই প্রশ্ন উঠেছে। একজন পুরুষ হিসেবে নিজের স্ত্রীকে যিনি সম্মান করতে পারেন না, অন্য মহিলাদের কী করে সম্মান দেবেন?’’ তাঁর দলের কর্মীদের একটা অংশের এও দাবি, তৃষার সঙ্গে সম্পর্ক বিজয়ের রাজনৈতিক কেরিয়ারে খুব একটা সুফল দেবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement