trisha Krishnan

‘কেন এত দুর্গন্ধ!’ অনলাইনে পোশাক কিনে চটলেন তৃষা কৃষ্ণন, সংস্থাকে কী অনুরোধ করলেন নায়িকা?

তিন বার অনলাইনে পোশাক কিনেছিলেন তৃষা কৃষ্ণন। একটা পোশাকও অঙ্গে তুলতে পারেননি। কারণ, অনলাইনে কেনা পোশাক থেকে মারাত্মক দুর্গন্ধ বেরিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ২১:২৩
Share:

কেন বিরক্তি উগরে দিলেন তৃষা কৃষ্ণন? ছবি: সংগৃহীত।

পোশাক কিনতে গিয়ে তাঁর এমন অভিজ্ঞতা হবে তা ভাবেননি তৃষা কৃষ্ণন। অনলাইনে পোশাক কিনতে গিয়ে খুবই খারাপ অভিজ্ঞতার সম্মুখীন অভিনেত্রী। নিজের বিরক্তি উগরে দিয়েছেন সমাজমাধ্যমে।

Advertisement

তিন বার অনলাইনে পোশাক কিনেছিলেন নায়িকা। একটা পোশাকও অঙ্গে তুলতে পারেননি। কারণ, অনলাইনে কেনা পোশাক থেকে মারাত্মক দুর্গন্ধ বেরিয়েছে। শেষে যে ব্র্যান্ডের পোশাক কিনেছিলেন তাদের কাছে অভিযোগ জানাতে বাধ্য হন তৃষা।

শুক্রবার ইনস্টাগ্রাম স্টোরিতে পোশাকের সংস্থাকে সম্বোধন করে তৃষা লেখেন, “আপনাদের একটা ছোট্ট অনুরোধ, পরের বার হোম ডেলিভারির আগে দয়া করে দেখে নেবেন, পোশাক থেকে যেন শরীরের দুর্গন্ধ না বেরোয়। এই নিয়ে তিন বার এমন হল। অত্যন্ত বিরক্তিকর ব্যাপার। ডেলিভারি দেওয়ার আগে এক বার সব দেখে নিয়ে পাঠান।” ঠিক কী ধরনের পোশাক অর্ডার করেছিলেন, সে বিষয়ে অবশ্য কিছু জানাননি অভিনেত্রী।

Advertisement

প্রসঙ্গত, এ বছর ৪৩-এ পা দিয়েছেন তৃষা। সম্প্রতি মায়ের ৭০তম জন্মদিনও পরিবারের সঙ্গে উদ্‌যাপন করেছেন তিনি। অন্য দিকে, অভিনেতা বিজয় তলপতির জন্মদিনে তাঁর উদ্দেশে তৃষার শুভেচ্ছাবার্তা ঘিরেও জোর চর্চা শুরু হয়েছিল।

অভিনেত্রীর পোস্ট করা একটি ছবিতে বিজয়ের দিকে স্নেহভরা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায় তাঁকে। ছবির সামনে রাখা ছিল পাঁচটি জন্মদিনের কেক। ক্যাপশনে তৃষা লেখেন, “যিনি সব কিছুকে সার্থক করে তোলেন, তাঁকে জন্মদিনের শুভেচ্ছা।” সেই পোস্ট ঘিরে তাঁদের সম্পর্ক নিয়ে ফের জল্পনা শুরু হয় অনুরাগীদের মধ্যে।

অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল ‘করুপ্পু’ ছবিতে। সূরিয়ার সঙ্গে জুটি বেঁধেছিলেন নায়িকা। যে ছবি বিশ্বজুড়ে ৩০০ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement