Vir Das controversy

‘আমি টানা ৭ বছর কংগ্রেসকে নিয়ে প্রকাশ্যে মশকরা করেছি’, সমালোচনায় কী উত্তর দিলেন বীর দাস?

সমাজমাধ্যমে অনেকেই অভিযোগ করেন, তিনি নাকি শুধু নির্দিষ্ট ভাবে পদ্মশিবিরকে নিয়েই কৌতুক করেন। এই অভিযোগের জবাবে কী বলেন বীর দাস?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১৬:৩৫
Share:

বীর কী সাফাই দিলেন? ছবি: সংগৃহীত।

ফের বিতর্কে বীর দাস। অভিনয়ের পাশাপাশি কৌতুকশিল্পী হিসাবেও পরিচিত তিনি। অনুষ্ঠানে বিভিন্ন সময়ে রাজনৈতিক বিষয় ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে নানা মশকরা ও ব্যঙ্গাত্মক মন্তব্য করে থাকেন। আগেও তা নিয়ে বিতর্ক হয়েছে। ফের একবার তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়। কী উত্তর দিলেন বীর?

Advertisement

সমাজমাধ্যমে অনেকেই অভিযোগ করেন, তিনি নাকি শুধু নির্দিষ্ট ভাবে পদ্মশিবিরকে নিয়েই কৌতুক করেন। এই অভিযোগের জবাবে বীর দাস স্পষ্ট জানিয়েছেন, ক্ষমতায় থাকা প্রায় সব রাজনৈতিক নেতাকে নিয়েই তিনি বিভিন্ন সময়ে রসিকতা করেছেন। বীরের মতে, তাঁর কাজই হল সমাজ ও রাজনীতির নানা বিষয়কে ব্যঙ্গাত্মক ভাবে তুলে ধরা। তিনি দাবি করেন, কোনও একটি দলকে আলাদা করে নিশানায় রাখা তাঁর উদ্দেশ্য নয়। বরং যে দল বা নেতা ক্ষমতায় থাকেন, তাঁদের কাজকর্ম নিয়েই তিনি রসিকতা করা তাঁর কাজ।

সম্প্রতি তাঁর একটি পোস্ট ভাইরাল হওয়ার পর নেটাগরিকের একাংশ অভিযোগ করেন যে, তিনি বেছে বেছে শুধুমাত্র বিজেপির সমালোচনা করেন। এর উত্তরে বীর দাস জানান, অতীতেও তিনি বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাকে নিয়ে কৌতুক করেছেন। তাই তাঁকে পক্ষপাতদুষ্ট বলা ঠিক নয়। তিনি উত্তরে লেখেন, “টানা সাত বছর টিভির পর্দায় আমি কংগ্রেস সরকারকে নিয়েও মশকরা করেছিলাম। সমস্ত রাজনৈতিক নেতাকে নিয়ে গান বানিয়েছিলাম, ছবি এঁকেছিলাম। যে কোনও বুদ্ধিমান সমাজে এই ধরনের মজা হয়েই থাকে। এটা মেনে নিন আপনি।”

Advertisement

উল্লেখ্য, বীর দাস তাঁর রাজনৈতিক ও সামাজিক ব্যঙ্গের জন্য আগেও বহু বার আলোচনায় উঠে এসেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement