Rashmika Mandanna-Vijay Deverakonda Wedding

সকাল সকাল বিয়ের মহরৎ! সেই দিনই ফের দ্বিতীয় ধাপে বসবে বিজয় ও রশ্মিকার বিয়ের আসর?

ছবি যেন ফাঁস না হয়ে যায়, সেই দিকে খেয়াল রেখেছেন তারকাদম্পতি। এর মধ্যেই জানা যাচ্ছে, ২৬ ফেব্রুয়ারি বসছে বিয়ের দু’টি আসর। দুই ভিন্ন মতে বিয়ে করবেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১১
Share:

দুই পরিবারের রীতি মেনেই বিয়ে সারবেন বিজয়-রশ্মিকা। ছবি: সংগৃহীত।

কড়া নিরাপত্তা বজায় রেখে বিয়ে করছেন বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। বহু দিনের জল্পনায় সিলমোহর দিয়েছেন তাঁরা। তবে ২৬ ফেব্রুয়ারি বিয়ের আসর থেকে যাতে কোনও ছবি ফাঁস না হয়ে যায়, সেই দিকে খেয়াল রেখেছেন তারকাদম্পতি। এর মধ্যেই জানা যাচ্ছে, ২৬ তারিখ বসবে বিয়ের দু’টি আসর। দুই মতেই বিয়ে করবেন তাঁরা।

Advertisement

বিজয় তেলুগু পরিবারের ছেলে। অন্য দিকে, কর্নাটকে জন্ম রশ্মিকার। দুই সংস্কৃতিই বজায় রাখবেন তাঁরা বিয়েতে। উদয়পুরে প্রথমে তেলুগু হিন্দু মতে বিয়ের আসর বসবে। পাত্রের পরিবারের নিয়ম মেনে হবে প্রথম ধাপের বিয়ে। বিয়ের মহরৎ বৃহস্পতিবার সকাল আটটায়।

সকাল সকাল মিটবে তেলুগু মতে বিয়ে। পরের পর্যায়ে রশ্মিকার পরিবারের নিয়ম মেনে ‘কোডাভা’ মতে বিয়ে করবেন হবু দম্পতি। কর্নাটকের কোডাগু জেলায় কোডাভা সম্প্রদায়ের মানুষের বাস। রশ্মিকার পরিবারও এই সম্প্রদায়েরই।

Advertisement

যদিও সত্যিই দু’টি মতে বিয়ে হবে কিনা, তা নিয়ে মুখ খোলেননি তারকাজুটি। দুই পরিবারের সংস্কৃতিকে সম্মান জানাতেই তাঁরা দু’টি মতে বিয়ে করছেন বলে শোনা যাচ্ছে।

বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে। উদয়পুরে পৌঁছেছেন দুই পরিবার ও ঘনিষ্ঠ পরিজন। শুরু হয়ে গিয়েছে প্রাক্‌বিবাহ রীতি। বুধবার হচ্ছে গায়েহলুদ ও মেহেন্দির আসর। এর মধ্যে এক দিন অতিথিদের জন্য বিশেষ নৈশভোজের আয়োজনও করেছিলেন তাঁরা। সেখানে জাপানি খাওয়াদাওয়ার ব্যবস্থা করেছিলেন বিজয়-রশ্মিকা। অতিথিদের জন্য বেশ কিছু মজার ব্যবস্থাও করেছেন তাঁরা। মঙ্গলবার আয়োজন করেছিলেন খেলার।

বিয়ের আসরের অন্দরমহলে ছবিশিকারিদের প্রবেশ নিষিদ্ধ। কিন্তু বাইরে ক্যামেরা তাক করে ঠাঁয় দাঁড়িয়ে রয়েছেন ছবিশিকারির দল। তাঁদের জন্যও বিজয় ও রশ্মিকা খাওয়াদাওয়ার ব্যবস্থা করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement