Vijay Varma

তমন্না-ফাতিমা অতীত, আলিয়া কুরেশীর সঙ্গে ক্যামেরাবন্দি! বিজয়ের জীবনে নতুন এই নারী কে?

তমন্না ভাটিয়ার সঙ্গে সম্পর্ক ভাঙার পরে একটা সময় অভিনেত্রী ফাতিমা সনা শেখের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যায় বিজয়ের। এ বার মুম্বইয়ের এক রেস্তরাঁয় এক রহস্যময়ীর সঙ্গে ক্যামেরাবন্দি হলেন বিজয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ২০:০৩
Share:

বিজয়ের জীবনে নতুন বসন্ত আলিয়া! ছবি: সংগৃহীত।

বিজয় বর্মা ও তমন্না ভাটিয়া ছিলেন সব সময়ে জুটিতে। একে অপরকে চোখে হারাতেন তাঁরা। লুকিয়ে প্রেম করায় বিশ্বাসী ছিলেন না বিজয় বর্মা ও তমন্নার ভাটিয়ার কেউই। সম্পর্কের শুরু থেকেই সবটাই রেখেছিলেন সকলের সামনে। কিন্তু আচমকাই ভাঙন। তার পর একটা সময় অভিনেত্রী ফাতিমা সনা শেখের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যায় বিজয়ের। এ বার মুম্বইয়ের এক রেস্তরাঁয় এক রহস্যময়ীর সঙ্গে ক্যামেরাবন্দি বিজয়।

Advertisement

রেস্তরাঁর সামনে বিজয়ের পিছনে পিছনে গাড়িতে উঠতে দেখা যায় ওই রহস্যময়ীকে। তাঁর ও বিজয় দু’জনের ঠোঁটের কোণেই স্মিত হাসি। এই রহস্যময়ী হলেন আলিয়া কুরেশী। পেশাদার অভিনেত্রী। ‘ইটারনালি কনফিউজ়ড অ্যান্ড ইগার ফর লাভ’ সিরিজের মাধ্যমে অভিনয় কেরিয়ার শুরু তাঁর। তার পর শাহরুখ খানের ‘জওয়ান’-এ অভিনয় করেছিলেন তিনি। সেই সিনেমার সুবাদেই বলিউডে আত্মপ্রকাশ আলিয়া কুরেশীর। ‘জওয়ান’-এ শাহরুখের প্রমীলাবাহিনীতে অন্যতম সদস্য ছিলেন আলিয়া। নেটফ্লিক্সের সিনেমা ‘নাদানিয়াঁ’তেও ছিলেন। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেন ইব্রাহিম আলি খান এবং খুশি কপূর। অন্য দিকে, বিজয় বর্তমানে ব্যস্ত ‘মটকা কিং’ সিনেমার শুটিং নিয়ে। অভিনয়ের পাশপাশি গায়িকা হিসেবে নাম ডাক রয়েছে তাঁর।

মাসকয়েক আগেই তমন্না জানান, তিনি দারুণ জীবনসঙ্গিনী হতে চান, সেই খোঁজেও রয়েছেন। সম্প্রতি বিজয় তাঁর জীবনের প্রেম-সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতেই তমন্নার সুরেই বলেন, ‘‘আমি খুব ভাল জীবনসঙ্গী হতে চাই। যাতে আমাকে পেয়ে সৌভাগ্যবতী মনে করে সে।’’ তবে কি আলিয়ার মধ্যেই জীবনসঙ্গীকে খুঁজে পেলেন বিজয়! সে বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করেননি তারকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement