Vikrant Massey

এত সাফল্য পেয়েও অভিনয়ে মন টিকল না ? কোন ‘অপরাধবোধ’ থেকে বিরতির সিদ্ধান্ত নেন বিক্রান্ত?

২০২৪ সালে আচমকা স্বেচ্ছাবসর ঘোষণা করেন বিক্রান্ত ম্যাসি। শোরগোল পড়ে যায়। কেন এমন সিদ্ধান্ত নেন তিনি? অভিনেতা নাকি অপরাধবোধে ভুগছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৬:২৫
Share:

বিক্রান্ত ম্যাসি। ছবি: সংগৃহীত।

‘টুয়েলভ্‌থ ফেল’ তাঁকে বিপুল জনপ্রিয়তা দিয়েছে। তাঁর ‘সবরমতী এক্সপ্রেস’ দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশংসা করেন। জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি। এত কিছু সত্ত্বেও স্বেচ্ছাবসরের কথা ঘোষণা বিক্রান্ত ম্যাসির। শোরগোল পড়ে যায় অনুরাগী মহলে। কেন এমন সিদ্ধান্ত নেন তিনি? অভিনেতা নাকি অপরাধবোধে ভুগছিলেন।

Advertisement

সম্প্রতি পডকাস্ট শুরু করেছেন পরিণীতি চোপড়া। সেখানে স্ত্রী শীতল ঠাকুরকে নিয়ে হাজির হন বিক্রান্ত। আলোচনায় ওঠে তাঁর অবসরের প্রসঙ্গ। বিক্রান্ত জানান, ছেলের কথা ভেবেই বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন। অভিনেতা তখন সদ্য বাবা হয়েছেন। ছেলে ও স্ত্রীকে নিয়ে উদ্বেগে থাকতেন। আসলে বাবা হয়ে দায়িত্ব নিতে না পারার ‘অপরাধবোধ’ থেকেই এমন সিদ্ধান্ত নেন বিক্রান্ত।

স্ত্রী ও সন্তানকে নিয়ে ক্যামেরাবন্দি বিক্রান্ত।

বিক্রান্তের কথায়, ‘‘প্রথম বার বাবা যে হয়, তাঁর কতটা আবেগ কাজ করে, ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যেখানে যা কাজের প্রতিশ্রুতি দেওয়া ছিল, সব শেষ করে ছেলে ও স্ত্রীর সঙ্গে সময় কাটাতে চাইছিলাম।” শীতলের মতে, এটা নাকি বিক্রান্তের বাবা হয়ে দায়িত্ব নিতে না পারার ‘অপরাধবোধ’। বিক্রান্ত জানান, ছেলের মুখে প্রথম ‘বাবা’ ডাক শুনে বিক্রান্তের মনে হয়েছিল পুরো সময়টা বাড়িতে থাকা প্রয়োজন। বিক্রান্তের কথায়, ‘‘ওটা আমার জীবনের সবথেকে বড় প্রাপ্তি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement