Himesh Reshammiya

‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’-এর আরও একটি গান রেকর্ড করলেন রানু

সেই গান পোস্ট করে হিমেশ গণেশ চতুর্থীর শুভেচ্ছাও জানিয়েছেন সকলকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৯ ১৫:২৬
Share:

রানু মন্ডল ও হিমেশ রেশমিয়া। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

গায়ক হিমেশ রেশমিয়ার হাত ধরে বলিউডের আঙিনায় পা রেখেছিলেন ‘রানাঘাটের লতা’ রানু মন্ডল। নিজের ছবি ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’-এ রেকর্ডিংয়ের সুযোগও করে দিয়েছিলেন। সেই ছবির দু’টি গানে রানুর গলা ইতিমধ্যেই শুনে ফেলেছেন নেটিজেনরা। সেই ছবিতে ‘আশিকি ম্যায় তেরি’ গানটিও রানুকে দিয়েই রেকর্ড করালেন হিমেশ।

Advertisement

‘আশিকি ম্যায় তেরি’ গানের রেকর্ডের ভিডিয়ো নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মঙ্গলবার সন্ধ্যায় শেয়ার করেছেন হিমেশ। তার পর ভাইরাল হয়েছে সেই পোস্টটিও। ইতিমধ্যেই ওই পোস্ট দেখে ফেলেছেন প্রায় ছ’লক্ষ ইউজার। সেই গান পোস্ট করে হিমেশ গণেশ চতুর্থীর শুভেচ্ছাও জানিয়েছেন সকলকে।

এই নিয়ে হিমেশের ছবি ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’-এর তিনটি গানে গলা মেলালেন রানু। এর আগে ‘তেরি মেরি কাহানি’ ও ‘আদাত’- এই দু’টি গানও রানুকে দিয়ে রেকর্ড করিয়েছিলেন হিমেশ রেশমিয়া

Advertisement

আরও পড়ুন: রানুকে ৫৫ লাখের ফ্ল্যাট দিচ্ছেন সলমন! খবর ভুয়ো, বলছেন ঘনিষ্ঠরা

আরও পড়ুন: হিমেশ রেশমিয়ার ছবির জন্য গান রেকর্ড করলেন রানাঘাটের রানু

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement