Bollywood Gossip

রকুলকে বিয়ের আগে ১০ বছরের প্রেম ছিল জ্যাকির? ভূমির সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি?

এই গুঞ্জন তৈরি হয়েছিল ২০১৯ সালে। শোনা গিয়েছিল, দীর্ঘ ১০ বছর ধরে ভূমির সঙ্গে সম্পর্কে রয়েছেন জ্যাকি। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি অভিনেতা তথা প্রযোজক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ২১:৩৯
Share:

রকুলকে বিয়ের আগে জ্যাকির সঙ্গে সম্পর্কে ছিলেন ভূমি? ছবি: সংগৃহীত।

গত কয়েক দিনে নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রযোজক জ্যাকি ভগনানী। স্ত্রী রকুল প্রীত সিংহের সঙ্গে বৈবাহিক সম্পর্ককে ‘সিচুয়েশনশিপ’ বলে উল্লেখ করায় বিস্তর আলোচনা হয়েছিল। এই আলোচনা উস্কে দিয়েছে তাঁর অতীতকে। আবার জল্পনায় ভূমি পেডনেকরের সঙ্গে তাঁর সম্পর্ক।

Advertisement

এই গুঞ্জন তৈরি হয়েছিল ২০১৯ সালে। শোনা গিয়েছিল, দীর্ঘ ১০ বছর ধরে ভূমির সঙ্গে সম্পর্কে রয়েছেন জ্যাকি। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি অভিনেতা তথা প্রযোজক। তবে মুখ খুলতে বাধ্য হয়েছিলেন নায়িকা। তিনি বলেছিলেন, “আমি অভিনয়জগতে আসার আগে থেকে জ্যাকিকে চিনি। ভুলভাল কিছু গসিপের কারণে কোনও ভাবেই নিজেদের বন্ধুত্ব নষ্ট করতে চাই না।” সবটাই যে রটনা সে কথা প্রকাশ্যে জানান নায়িকা নিজেই।

ভূমি জানিয়েছিলেন, কোনও ধরনের নেতিবাচক খবর রটলে, সে সব কিছু নিজেদের মধ্যে আলোচনা করে মিটিয়ে নেন তাঁরা। উল্লেখ্য, ২০২৪ সালে রকুলকে বিয়ে করেন জ্যাকি। দু’বছরের দাম্পত্য তাঁদের। সুখে সংসার করছেন তাঁরা। সম্প্রতি, তাঁদের ‘সিচুয়েনশনশিপ’ মন্তব্য নিয়ে বিপুল বিতর্ক হয়েছিল। এ প্রসঙ্গে রকুল বলেছিলেন, “এই খবর পড়ে আমি আর জ্যাকি খুব হেসেছি। কী করে একটা এক ঘণ্টার কথোপকথন থেকে একটা বাক্য বার করে এই ভাবে বিকৃত করা যায়! সেটাই ভাবাচ্ছে আমাদের। চটকদার শিরোনাম বাদ দিয়ে একটু পুরো লেখা পড়ে তার পরে তা নিয়ে খবর করা হোক।” জ্যাকি ও রকুলের প্রথম পরিচয় হয় কাজের সূত্রে। করোনার সময়ে তাঁদের বন্ধুত্ব শুরু হয়। সেই বন্ধুত্বই পরে প্রেমে বদলে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement