Holi Special 2026

আবিরে ভরল মাথা-মুখ, সোনাক্ষীর সঙ্গে রং খেললেন জ়াহির! কাণ্ড দেখে চমকে গেলেন অনুরাগীরা

সোনাক্ষী নিজেও জানতেন না, জ়াহির তাঁর সঙ্গে কী ঘটাতে চলেছেন! মাথায়-মুখে রং ছড়াতেই তাজ্জব তিনিও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১১:৩৫
Share:

সোনাক্ষী সিন্‌হারে রং দিলেন জ়াহির ইকবাল। ছবি: ফেসবুক।

জ়াহির ইকবাল এ ভাবেই চমকে দেন সোনাক্ষী সিন্‌হাকে, প্রতি বার। চমকে দেন অনুরাগীদেরও। দোলের আগে যে সোনাক্ষীকে এ ভাবে রাঙিয়ে দেবেন তিনি, তা একেবারেই ভাবতে পারেননি অভিনেত্রী-স্ত্রী! তা-ও আবার শুটিং সেটে।

Advertisement

শুটিংয়ে সোনাক্ষীর সঙ্গে জ়াহিরের দুষ্টুমি। ছবি: ইনস্টাগ্রাম।

হ্যাঁ, এ রকম কাণ্ডই ঘটিয়েছেন বর্ষীয়ান অভিনেতা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিন্‌হার জামাই জ়াহির। সম্ভবত, একটি স্কুটারের বিজ্ঞাপনী ছবিতে দেখা যাবে দম্পতিকে। ক্যামেরায় শট্‌ দেওয়ার আগে সোনাক্ষী সংলাপ ঝালিয়ে নিচ্ছিলেন। সে পর্ব মিটতেই তিনি হেলমেট পরতে যান। ওমনি মাথা-মুখ রঙিন নানা রঙের আবিরে। হেলমেটের ভিতর থেকে ঝরঝর করে ঝরে পড়ল আবির। পরনের সাদা চুড়িদারেরও একই অবস্থা। সেটে উপস্থিত বাকিরাও থতমত খেয়ে গিয়েছেন।

বিষয়টি ভাল করে বোঝার আগেই জ়াহির স্কুটার চালিয়ে সরে পড়েছেন সেখান থেকে। স্ত্রী সোনাক্ষীর উদ্দেশে হাসতে হাসতে বলেছেন, “রাগ কোরো না। সামনেই দোল!” রাগ করবেন কি, অভিনেত্রীও তো হতভম্ব! নিমেষে সামলে নিয়ে তিনিও ছুটেছেন জ়াহিরের পিছনে। কপট রাগে চিৎকারও জুড়েছেন। বাকিরা তারকাদম্পতির কাণ্ড দেখে হেসে ফেলেছেন। জ়াহির তখনও স্কুটার চালিয়ে গোল হয়ে চক্কর দিচ্ছেন। এই মজার কাণ্ড উপভোগ করেছেন তাঁদের অনুরাগীরাও। অনেকেই সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement