Budget 2026 Impact

১৭টি ক্যানসারের ওষুধের দাম কমানোর ঘোষণা বাজেটে, সস্তা হচ্ছে আর কোন কোন ওষুধ?

সংসদে বাজেট ঘোষণা করার সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন যে, শুল্ক ছাড়ের ফলে একাধিক ক্যানসার চিকিৎসার জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ ওষুধের দাম সরাসরি কমবে। স্বাস্থ্য নিয়ে আর কী কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১০
Share:

কোন কোন ওষুধের দাম কমল? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দাম কমতে চলেছে ক্যানসারের ওষুধের। ২০২৬-২৭ আর্থিক বর্ষের পূর্ণাঙ্গ বাজেটে ক্যানসারের ১৭টি ওষুধের উপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহারের কথা ঘোষণা করা হয়েছে। তাতে বহুমূল্য ওই ওষুধগুলির দাম কিছুটা হলেও কমবে বলেই মত চিকিৎসক মহলের। যেখানে খরচের জন্য বহু রোগী ক্যানসারের চিকিৎসা শেষ করতে পারেন না, সেখানে ১৭টি ক্যানসারের ওষুধের দাম কমলে অনেকটাই সুবিধা হবে ক্যানসার আক্রান্ত রোগীর পরিবারের।

Advertisement

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, ক্যানসার পাশাপাশি সাতটি বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধও চিকিৎসার ক্ষেত্রে শুল্ক থেকে ছাড় পাবে। সরকারের এই সিদ্ধান্তে গুরুতর অসুস্থতায় আক্রান্ত রোগী ও তাঁদের পরিবার উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য করার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

সংসদে বাজেট ঘোষণা করার সময়ে নির্মলা বলেন যে, শুল্ক ছাড়ের ফলে একাধিক ক্যানসার চিকিৎসার জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ ওষুধের দাম সরাসরি কমবে। আমদানিকৃত ক্যানসারের ওষুধের উপরে প্রায়শই বড় অঙ্কের শুল্ক আরোপ করা হয়, যার ফলে খুচরো বাজারে ওষুধগুলির দাম অনেকটাই বেড়ে যায়। এই শুল্কে ছাড় দিয়ে সরকার আশা করছে যে ক্যানসার রোগীদের খরচ অনেকটাই কমবে।

Advertisement

বাজেটে ঘোষণার সময়ে অর্থমন্ত্রী বলেছেন যে, কেন্দ্রের প্রাথমিক লক্ষ্য হল ভারতকে ‘বিশ্বব্যাপী জৈব-ঔষধ কেন্দ্র’ হিসাবে গড়ে তোলা, এর ফলে গুরুতর অসুস্থতার জন্য অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজনীয়তা দূর হবে। বাজেটে বিশেষ ভাবে ক্যানসার, ডায়াবিটিস এবং অটোইমিউন রোগের জন্য সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement