Water Apple Health Benefits

৯৩ শতাংশই জল, গরমে জলের চাহিদা মেটাতে জামরুল একাই একশো, আর কী গুণ আছে এর

গরমের চেনা ফল জামরুল। গ্রীষ্মকালীন নানা রকমের ফলের মধ্যে এই ফলটি বেছে নেবেন কেন, খাবেনই বা কারা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১৯:২৯
Share:

জামরুল শুধু জলের জোগান দেয় না, ওজন কমাতেও সহায়ক। এই ফলের আর কী গুণ আছে? ছবি: সংগৃহীত।

গরমের দিনে আম, লিচু, আঙুর, বেদানা, তরমুজ, আনারস— ফলের কমতি নেই। তবে তার মধ্যে রয়েছে আরও একটি ফল, জামরুল। এই ফলের ৯৩ শতাংশই জল। ঘণ্টাকৃতির জামরুল সাদা, লাল দুই রকমই হয়। যে কোনও রঙের জামরুলই উপকারী। গরমের এই ফল শরীরে জলের জোগান দিতে সাহায্য করে। তবে এর বাইরেও আছে নানা উপকারিতা।

Advertisement

কম ক্যালোরি, পুষ্টি বেশি: রোগা হওয়ার জন্য যাঁরা চেষ্টা করছেন, তাঁদের জন্য এই ফল আদর্শ। কারণ, এতে ক্যালোরির মাত্রা বেশ কম। ১০০ গ্রাম জামরুলে মেলে মাত্র ৬০-৬২ কিলোক্যালোরি, ২২.৩ মাইক্রোগ্রাম ভিটামিন সি। এত রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট এবং পটাশিয়াম। ফলে থাকা ফাইবার খাবার পরিপাকে সহায়ক।

শরীর ভাল রাখে: প্রথমত, ফলটি শরীরে জলের জোগান দেয়, দ্বিতীয়ত, ফাইবার থাকায় এটি পেট পরিষ্কারেও সাহায্য করে। হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য থাকলেও অনায়াসে জামরুল খাওয়া যায়। কম ক্যালোরি বলে ওজন বশে রাখতেও সহায়ক।

Advertisement

গ্লাইসেমিক ইনডেক্স কম: যে খাবার খেলে রক্তে দ্রুক শর্করার মাত্রা বাড়ে না, সেগুলি গ্লাইসেমিক ইনডেক্সের নীচের দিকে থাকে। জামরুলের জিআই কম, ফলে এই ফল অনায়াসে ডায়াবেটিক এবং প্রি-ডায়াবেটিকেরাও খেতে পারেন।

রোগ প্রতিরোধক: ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিড্যান্ট, দুই-ই মেলে এতে। এই ফলের রোগ প্রতিরোধকারী ক্ষমতা যথেষ্ট। অক্সিডেটিভ স্ট্রেস থেকেও শরীরকে বাঁচায় জামরুল।

কী ভাবে খাবেন

জামরুল এমনিই খাওয়া যায়। তবে স্বাদ বৃদ্ধি করতে চাইলে জামরুল কেটে নুন, গুঁড়োলঙ্কা দিয়ে মাখিয়ে নিতে পারেন। যোগ করতে পারেন অল্প কাসুন্দিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement