Gut Problem

বার বার পেটের সমস্যায় ভুগছেন? প্রাতরাশের জন্য ভুল খাবার বেছে নিচ্ছেন না তো?

সকালে অনেকেই এমন কিছু খাবার অজান্তে খেয়ে ফেলেন, যা পেটের জন্য মোটেও ভাল নয়। পেটের সমস্যা হলে তার প্রভাব পড়ে চোখে-মুখে। হজমে গোলমাল হলেই দেখা দেয় নানা রকম অসুখ-বিসুখ। তাই প্রাতরাশের কোন খাবারগুলি পেটের জন্য একেবারেই ভাল নয়, তা জেনে নেওয়া জরুরি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৯:০৯
Share:

পেটের সমস্যা থাকলে প্রাতরাশে কী খাওয়া চলবে না? ছবি: সংগৃহীত।

স্বাদ বিচারে জলখাবারে লুচি-তরকারির কোনও বিকল্পই হয় না। আবার ছোটদের পছন্দের তালিকায় থাকে জ্যাম-পাউরুটিও। কেউ কেউ স্বাস্থ্যের কথা ভেবে খান বাজারচলতি প্যাকেটবন্দি সিরিয়ালও। কিন্তু সকালে অনেকেই এমন কিছু খাবার অজান্তে খেয়ে ফেলেন, যা পেটের জন্য মোটেও ভাল নয়। পেটের সমস্যা হলে তার প্রভাব পড়ে চোখে-মুখে। হজমে গোলমাল হলেই দেখা দেয় নানা রকম অসুখ-বিসুখ। তাই প্রাতরাশের কোন খাবারগুলি পেটের জন্য একেবারেই ভাল নয়, তা জেনে নেওয়া জরুরি।

Advertisement

লুচি-আলুর তরকারি: অনেকের পছন্দের জলখাবার হলেও এই খাবার কিন্তু প্রাতরাশে খাওয়া একেবারেই উচিত নয়। অতিরিক্ত তেলযুক্ত লুচি সকাল সকাল পেটের উপর চাপ তৈরি করে, তার উপর আলুর তরকারি খাওয়া মাত্রই সকাল সকাল রক্তের শর্করার মাত্রা এক লাফে অনেকটা বেড়ে যায়।

জ্যাম পাউরুটি বা মাখন পাউরুটি: পছন্দের প্রাতরাশের খাবারে এই খাবারটি থাকে শীর্ষ তালিকায়। সাদা পাউরুটিতে ভরপুর মাত্রায় কার্বোহাইড্রেট থাকে, ফাইবার থাকে না। অন্য দিকে মাখন আর জ্যামে ভরপুর মাত্রায় ফ্যাট আর শর্করা থাকে। এই প্রাতরাশ খেলে রক্তের শর্করার মাত্রা এক লাফে বেড়ে যায়, আর ঘণ্টা খানেক পর আবারও খিদে পেয়ে যায়।

Advertisement

ইনস্ট্যান্ট নুডল্‌স: ছোটদের কাছে তো বটেই, অনেক বড়রাও সকালের জলখাবারে পছন্দের তালিকায় এই পদটি রাখেন। এইসব নুডল্‌সে থাকা পরিশোধিত কার্বোহাইড্রেট, উচ্চ মাত্রার সোডিয়াম আর স্বাদবৃদ্ধির জন্য ব্যবহৃত অ্যাডিটিভগুলি পেটের জন্য মোটেও ভাল নয়। এই খাবারটি খেলে শরীরের কোনও রকম প্রোটিন আর ফাইবার যায় না, শুধু মাত্র পেটের উপর অতিরিক্ত চাপ পড়ে।

উপমা: উপমা এমনিতে খুব একটা অস্বাস্থ্যকর নয়। তবে তাতে ডাল আর সব্জির পরিমাণ কম হলে কিন্তু মুশকিল। ঘিয়ে ভাজা সুজিতে যে ক্যালরি শরীরে ঢোকে তাতে স্বাস্থ্যকর কোনও উপাদানই থাকে না। উপমা খেতেই হলে তাতে যেন বেশি করে সব্জি থাকে সেটা লক্ষ রাখতে হবে।

চিনিযুক্ত সিরিয়াল আর দুধ: চিনিযুক্ত সিরিয়ালে পরিশোধিত কার্বোহাইড্রেট আর চিনি ছাড়া কিছুই থাকে না। দুধ ঢেলে দিলেই তা স্বাস্থ্যকর হয়ে যায় না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement