Healthy Mocktail Recipe

সিরাপ নয়, চিনিও নয়! টাটকা ফলের রস দিয়েই গরমে গলা ভেজাতে বানান রকমারি মকটেল

গরমে গলা ভেজাতে বাজারচলতি সিরাপ বা ফলের রস নয়, বাড়িতেই বানান স্বাস্থ্যকর মকটেল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৮:৫৮
Share:

ফলের রস দিয়ে বানানো যায় প্রাণ জুড়ানো মকটেল। কৌশল জেনে নিন। ছবি: সংগৃহীত।

গরম পড়লেই আনারস, আম, আম পান্না, রুহ আফজ়ার মতো শরবত ও সিরাপের চাহিদা বাড়ে। তেষ্টার সময় ঠান্ডা জলে সিরাপ গুলে নিলেই হল। তবে কেনা সিরাপ সাধারণত এড়িয়ে চলতেই বলেন চিকিৎসকেরা। তার কারণ, সিরাপে যেমন চিনি থাকে, তেমনই অনেক সময়ে সিরাপে গন্ধ এবং স্বাদের জন্য মেশানো হয় কৃত্রিম ফ্লেভার, যা স্বাস্থ্যসম্মত নয়।স্বাস্থ্যের খেয়াল রাখতে হলে আসন্ন গরমকালের জন্য সিরাপ নয়, বাড়িতেই বানাতে পারেন ফলের রসের মকটেল।

Advertisement

বেদানার মোহিতো: বাজার চলতি প্যাকেটজাত ফলের রস নয়, মকটেল বানান তাজা ফল দিয়ে। বেদানার মোহিতোর জন্য দরকার বেদানা, পুদিনা পাতা, সৈন্ধব লবণ। বেদানা থেঁতো করে বা মিক্সারে ঘুরিয়ে রস বানিয়ে নিন। কাচের গ্লাসে সেই রস ঢেলে দিন। যোগ করুন নুন এবং থেঁতো করা পুদিনাপাতা। বরফের টুকরো দিন। মিশিয়ে নিন সোডা। সব শেষে দিন লেবুর রস। পুদিনা পাতা এবং চাকা করে কাটা পাতিলেবু পানীয়ের উপরে দিয়ে পরিবেশন করুন।

শসার লেমোনেড: শসা দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু মকটেল। শসা কেটে মিক্সারে ঘুরিয়ে নিন। যোগ করুন জল এবং পাতিলেবুর রস। কাচের গ্লাসে বরফ কুচি দিয়ে সামান্য সৈন্ধব লবণ যোগ করুন। চাকা করে কাটা পাতিলেবুর টুকরো আর পাতলা করে কাটা শসা দিন। সব শেষে উপর থেকে শসার রস ঢেলে দিন। চাইলে এতে কিছুটা সোডাও দিতে পারেন।

Advertisement

আনারস-ডাবের মকটেল: আনারসের টুকরো ডাবের জল এবং পাতিলেবুর রস দিয়ে মিক্সারে ঘুরিয়ে নিন। কাচের গ্লাসে কয়েক টুকরো বরফ দিন। যোগ করুন ফ্রিজে ঠান্ডা করে রাখা ছোট ছোট আনারস কুচি এবং সামান্য সৈন্ধব লবণ। উপর থেকে আনারস-ডাবের জলের মিশ্রণ ঢেলে দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement